জাতীয়

বিমানবন্দরে যাত্রীর পায়ুপথে লুকানো ৪ ‘স্বর্ণের ডিম’ উদ্ধার

বিমানবন্দরে যাত্রীর পায়ুপথে লুকানো ৪ ‘স্বর্ণের ডিম’ উদ্ধার

প্রকাশিত : ১৫:৪০, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:৪৩, ১৫ নভেম্বর ২০২৬ এক যাত্রীর রেক্টাম বা পায়ুপথে লুকানো চারটি ডিম্বাকৃতির স্বর্ণসদৃশ বস্তু এবং অন্তর্বাসের কাপড়ে মাখানো স্বর্ণসদৃশ পেস্টসহ দুবাইফেরত এক যাত্রীর কাছ থেকে প্রায় এক কেজি স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। উদ্ধার করা এসব বস্তুর আনুমানিক মূল্য প্রায় এক কোটি ৮০ লাখ টাকা। রোববার (১৫ নভেম্বর) দুবাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৪২ ফ্লাইটে ঢাকায় আসেন হাসান মিয়া নামের ওই যাত্রী। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।

এক্স-রে পরীক্ষায় যাত্রী হাসান মিয়ার রেক্টামে বা পায়ুপথের সঙ্গে যুক্ত লুকানো স্বর্ণসদৃশ বস্তুর উপস্থিতি শনাক্ত হয়। পরে তার রেক্টাম থেকে প্রায় ৯০০ গ্রাম ওজনের চারটি ডিম্বাকৃতির স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার করেন কর্মকর্তারা।  এ ছাড়া তার পরিহিত অন্তর্বাসের কাপড়ে আনুমানিক ১০০ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট মাখানো অবস্থায় পাওয়া যায়। সব মিলিয়ে উদ্ধারকৃত বস্তুর ওজন প্রায় এক হাজার গ্রাম। উদ্ধারকৃত বস্তু থেকে প্রকৃত স্বর্ণের পরিমাণ ও বিশুদ্ধতা পরীক্ষা এবং পরিশোধনের পর নিশ্চিত হওয়া যাবে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রাথমিক ধারণা, এ ঘটনার পেছনে একটি সংঘবদ্ধ আন্তঃদেশীয় চোরাচালান চক্রের সম্পৃক্ততা থাকতে পারে। চক্রটি শনাক্ত এবং এর নেপথ্যে জড়িতদের উদঘাটনে দেশের অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করবে অধিদপ্তর।  প্রয়োজনে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনার আলেকে সংশ্লিষ্ট বিদেশি কাস্টমস গোয়েন্দা সংস্থা ও আন্তর্জাতিক সহযোগিতা কাঠামোর সহায়তাও নেওয়া হতে পারে।  

টেকসই উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে হবে: কৃষিমন্ত্রী গণতন্ত্রের ভিত্তিকে আরো শক্তিশালী করার আহ্বান প্রধানমন্ত্রীর নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী পালিত

মালি শান্তিরক্ষা মিশনের উদ্দেশে ১৪০ পুলিশের ঢাকা ত্যাগ পরিবেশ সুন্দর রাখতে গাছ লাগাতে হবে: পরিবেশ মন্ত্রী ডিসেম্বরেই নির্মাণ হবে মেট্রোরেলের ৩ সেট কোচ  

বিমানবন্দরে যাত্রীর পায়ুপথে লুকানো ৪ ‘স্বর্ণের ডিম’ উদ্ধার ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুর শিল্পাঞ্চলে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারীকে কেন্দ্র করে ঝগড়া, ছুরিকাঘাতে গাড়িচালককে হত্যা

ফেব্রুয়ারিতে চালু হচ্ছে এসপিএম, বছরে সাশ্রয় হবে ৮০০ কোটি টাকা চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির বাস থেকে ফেলে চাচা-ভাতিজাকে হত্যা, চালক-হেলপার আটক

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত

মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল

গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার

বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল

বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের

সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো

সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী

অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস

বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক অভিষেক  পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ

ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার ‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’ রাজধানীর কল্যাণপুরে ককটেল বিস্ফোরণ, যুবদল কর্মী আটক

দিবস পালনে নতুন পরিপত্র জারি, বাড়ছে ছুটি

সূত্র: 21tv ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗