বিভাগ

‘দেশ স্থিতিশীল না হওয়া সরকারের ব্যর্থতা’

‘দেশ স্থিতিশীল না হওয়া সরকারের ব্যর্থতা’
‘দেশ স্থিতিশীল না হওয়া সরকারের ব্যর্থতা’

গণঅভ্যুত্থানের দেড় বছর এবং জাতীয় নির্বাচনের আট মাস পেরিয়ে গেলেও দেশ স্থিতিশীল না হওয়াকে সরকারের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।তিনি বলেছেন, গোপালগঞ্জে পতিত ফ্যাসিবাদ যে সহিংসতা চালিয়েছে, তার তাৎপর্য এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। এর মধ্য দিয়ে সর্বত্র এই বার্তা গেছে যে পতিত স্বৈরতন্ত্র এখনো রাজনীতিতে প্রাসঙ্গিক এবং তারা দেশকে অস্থিতিশীল করতে পারে।

এ পরিস্থিতি বিনিয়োগ ক্ষতিগ্রস্ত করবে এবং কর্মসংস্থান বাধাগ্রস্ত হবে।মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নিয়মিত বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মাওলানা গাজী আতাউর রহমান বলেন, সরকার এখন শত শত পুলিশ কর্মকর্তার ওপর নজরদারি করছে বলে জানা যাচ্ছে। ক্ষমতায় আসার পরপরই এ কাজ করা প্রয়োজন ছিল।

এখন এ ধরনের নজরদারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে অস্থিরতা তৈরি করবে।তিনি আরও বলেন, বাইরে থেকে যারা উসকানি দিচ্ছে, তাদের বিরুদ্ধে সরকারের মধ্যে গা-ছাড়া মনোভাব দেখা গেছে। এখন তা বুমেরাং হয়ে দেখা দিয়েছে।তিনি বলেন, ‘অতীতের মতো আবারও বলছি, পতিত ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের বিচারের কাজ ত্বরান্বিত করুন।

পলাতক অপরাধীদের আটক করতে দ্রুত পদক্ষেপ নিন।’এইচএসএস

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗