জাতীয়

ঢাকার দুই সিটিতে সাড়ে ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ পাচ্ছে: প্রতিমন্ত্রী

ঢাকার দুই সিটিতে সাড়ে ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ পাচ্ছে: প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৯:১৬, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:১৭, ১৪ নভেম্বর ২০২৬

প্রকাশিত : ১৯:১৬, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:১৭, ১৪ নভেম্বর ২০২৬। পরিচ্ছন্নতাকর্মীর সংকট মোকাবিলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২ হাজার এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে দেড় হাজার কর্মী নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ঢাকা মহানগরের সঙ্গে নতুন যুক্ত হওয়া ইউনিয়নগুলোতে অবকাঠামো নির্মাণ, পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

এসব এলাকার নাগরিকদের মূল ঢাকার মতো নাগরিক সেবার আওতায় আনতে কার্যক্রম আরও দ্রুত বাস্তবায়ন করা হবে। আজ শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা মহানগরের পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলার কাজে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাষ্ট্রীয়ভাবে সম্পৃক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, ঢাকা মহানগরের প্রতিটি পাড়া-মহল্লা ও ওয়ার্ডে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে কমিটি গঠন করা হবে। এসব কমিটিতে তারা উপদেষ্টা অথবা দায়িত্বশীল পদে কাজ করবেন।

পাশাপাশি তাদের সঙ্গে তরুণ ও স্বেচ্ছাসেবকদেরও সম্পৃক্ত করা হবে। মীর শাহে আলম বলেন, ঢাকা শহরে প্রায় ৩৯ হাজার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী বসবাস করেন। তারা রাষ্ট্রের অভিজ্ঞতাসম্পন্ন নাগরিক।

তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও কার্যকর করতে চান প্রধানমন্ত্রী। তিনি বলেন, পাড়া-মহল্লার কমিটিগুলোর মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ, ময়লা-আবর্জনা পরিষ্কার, ফুটপাত দখলমুক্ত রাখা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করে নির্ধারিত স্থানে পৌঁছে দেওয়ার বিষয়ে জনসচেতনতা তৈরি করা হবে। এ কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা হবে।

প্রতিমন্ত্রী জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ২০টি আঞ্চলিক কার্যালয়কে কেন্দ্র করে পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকিতে পৃথক কমিটি গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালকদের নেতৃত্বে এসব কমিটিতে সিটি করপোরেশন, গণপূর্ত অধিদপ্তর, রাজউক, পুলিশ, শিক্ষা, স্বাস্থ্য ও ওয়াসার প্রতিনিধিরা রয়েছেন। গত ২৭ অক্টোবর থেকে কমিটিগুলো আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে।

১৪ নভেম্বর পর্যন্ত তাদের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন বলে জানান মীর শাহে আলম। তিনি বলেন, এ সময়ে কমিটিগুলো ২৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠান, ১৩৯টি হাসপাতাল ও ক্লিনিক, ১১২টি সরকারি আবাসিক কোয়ার্টার, ১৫২টি বাজার ও শপিং কমপ্লেক্স এবং ১২৮টি সড়ক, পার্ক, ফুটপাত ও জনস্থান পরিদর্শন করেছে। এ ছাড়া বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন ও বস্তিসহ বিভিন্ন স্থানের ১৩৬টি স্থাপনা পরিদর্শন করা হয়েছে।

পরিদর্শনের সময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়ানো এবং বৃক্ষরোপণে ভূমিকা রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। হাসপাতাল, ক্লিনিক, সরকারি আবাসিক এলাকা ও অন্যান্য স্থানের বর্জ্য ব্যবস্থাপনার পরিস্থিতিও পর্যালোচনা করা হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, ঢাকা শহরে বর্জ্য স্থানান্তর কেন্দ্র বা এসটিএসের সংকট রয়েছে।

এ কারণে নতুন এসটিএস স্থাপনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি পরিবেশবান্ধব এসটিএস নির্মাণ এবং ভূগর্ভস্থ এসটিএস করা যায় কি না, তা পরীক্ষা-নিরীক্ষার নির্দেশনাও দেওয়া হয়েছে। মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে তিনি বলেন, বর্তমানে ঢাকা শহরের সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের মেডিকেল বর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনায় সীমাবদ্ধতা রয়েছে।

দক্ষিণ সিটি করপোরেশনের মাতুয়াইল এলাকায় এ বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা থাকলেও উত্তর সিটি করপোরেশনের আমিনবাজারে নতুন একটি ব্যবস্থাপনা কেন্দ্র চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। মীর শাহে আলম আরও বলেন, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) অত্যাধুনিক পদ্ধতিতে মেডিকেল বর্জ্য পৃথকীকরণ ও জীবাণুমুক্ত করার কাজ করছে। তাদের এই ব্যবস্থাপনা পরিদর্শন করে সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে একই ধরনের ব্যবস্থা বাধ্যতামূলক করা যায় কি না, সে বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

সরকারি আবাসিক কোয়ার্টারের পরিচ্ছন্নতা নিশ্চিত করার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট বাসিন্দাদের প্রথমে সচেতন ও সতর্ক করা হবে। এরপরও কেউ বর্জ্য ব্যবস্থাপনায় দায়িত্ব পালন না করলে তাঁদের আবাসন বরাদ্দ বাতিলের বিষয়টি বিবেচনা করা হতে পারে। পরিচ্ছন্নতাকর্মীর সংকট মোকাবিলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২ হাজার এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে দেড় হাজার কর্মী নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মীর শাহে আলম বলেন, ঢাকা মহানগরের সঙ্গে নতুন যুক্ত হওয়া ইউনিয়নগুলোতে অবকাঠামো নির্মাণ, পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় গঠিত কমিটিগুলোর কাজ অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী এক মাস পর আবারও সভা করে সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করবেন।

এ কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অধিদপ্তর ও সিটি করপোরেশনগুলো সমন্বিতভাবে কাজ করছে। এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) আব্দুল ওয়াদুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনিসহ প্রেস উইংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন। মাদক ও মধ্যরাতে গান-বাজনার বিরুদ্ধে জিরো টলারেন্স।

অনুমতি ছাড়া সভা সমাবেশ করলে আইনানুগ ব্যবস্থা: ডিএমপি। নগরবাসী সবাই মেয়রের দায়িত্ব পালন করতে পারে : আতিক। রমনা পার্কের সৌন্দর্য বৃদ্ধিকরণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের পরামর্শ।

বর্ষার আগেই দক্ষিণ সিটির খাল দখলমুক্ত করা হবে: ডিএসসিসি মেয়র। র‍্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও যৌন হয়রানির দায়ে ইবির ২৭ শিক্ষার্থী বহিষ্কার। এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর ও জমি দখলের মামলা।

উত্তরায় বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের ৩৯ উদ্ভাবনী প্রকল্প। ঢাকার দুই সিটিতে সাড়ে ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ পাচ্ছে: প্রতিমন্ত্রী। শ্রমিকরা কাজ না করলে কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত বিজিএমইএ’র।

চার ফ্লাইট দিয়ে শাহজালালের তৃতীয় টার্মিনাল কার্যক্রম শুরু হচ্ছে: বিমানমন্ত্রী। ইসলামী ব্যাংকের কার্ড জালিয়াতি: সাড়ে ৪ কোটি টাকা আত্মসাতে দম্পতি গ্রেপ্তার। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা।

পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত। মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প। মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে।

সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল। গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা। ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ।

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার। বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন। এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা।

সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল। বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার। শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক।

স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের। সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর। তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য।

মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো। সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের। সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা।

নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী। অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা। প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন।

বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস। পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত। বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক অভিষেক।

কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ। ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার। ‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’।

দিবস পালনে নতুন পরিপত্র জারি, বাড়ছে ছুটি। নিখোঁজ সেই দুই কিশোরী কক্সবাজার থেকে উদ্ধার, যা জানা গেল।

সূত্র: 21tv ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗