কচুয়ার বিতারা ইউনিয়নকে বিভক্ত করে ২টি ইউনিয়ন হচ্ছে
প্রকাশিত : ১২:০২, ১৫ নভেম্বর ২০২৬ চাঁদপুরের কচুয়া উপজেলার ৩ নম্বর বিতারা ইউনিয়নকে বিভক্ত করে ‘৩ নম্বর বিতারা (পশ্চিম) ইউনিয়ন’ ও ‘৩ নম্বর বিতারা (পূর্ব) ইউনিয়ন’ নামে দুটি পৃথক ইউনিয়ন গঠনের প্রস্তাবে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এ বিষয়ে গত ১২ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে একটি চিঠি জারি করা হয়েছে। সিনিয়র সহকারী সচিব আজিজুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে জেলা প্রশাসক, চাঁদপুরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়।
চিঠিতে বলা হয়, চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ৩ নম্বর বিতারা ইউনিয়নকে বিভক্ত করে ‘৩ নম্বর বিতারা (পশ্চিম) ইউনিয়ন’ ও ‘৩ নম্বর বিতারা (পূর্ব) ইউনিয়ন’ নামে দুটি পৃথক ইউনিয়ন গঠনের প্রস্তাব করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুরের পাঠানো প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ বিভক্তকরণের ক্ষেত্রে স্থানীয় সরকার বিভাগের ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর জারি করা নীতিমালা এবং একই বছরের ৯ ডিসেম্বর জারি করা ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ সংক্রান্ত নির্দেশনা অনুসরণের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ১১ ধারার বিধানও বিবেচনায় নেওয়া হয়েছে। চিঠিতে আরও উল্লেখ করা হয়, স্থানীয় সরকার বিভাগের গত ২৫ অক্টোবরের একটি স্মারকের আলোকে উত্থাপিত প্রস্তাবের ক্ষেত্রে প্রয়োজনীয় শিথিলতা প্রদান করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য চাঁদপুরের জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়েছে। একই সঙ্গে বিষয়টি অবগতির জন্য কচুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে অনুলিপি পাঠানো হয়েছে।
প্রস্তাবটি বাস্তবায়িত হলে কচুয়া উপজেলার বিদ্যমান ৩ নম্বর বিতারা ইউনিয়ন বিভক্ত হয়ে দুটি পৃথক ইউনিয়ন পরিষদ গঠিত হবে। তবে এ পর্যায়ে দুটি ইউনিয়ন গঠনের প্রস্তাবের বিষয়ে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। টেকসই উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে হবে: কৃষিমন্ত্রী গণতন্ত্রের ভিত্তিকে আরো শক্তিশালী করার আহ্বান প্রধানমন্ত্রীর
নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী পালিত মালি শান্তিরক্ষা মিশনের উদ্দেশে ১৪০ পুলিশের ঢাকা ত্যাগ পরিবেশ সুন্দর রাখতে গাছ লাগাতে হবে: পরিবেশ মন্ত্রী
ডিসেম্বরেই নির্মাণ হবে মেট্রোরেলের ৩ সেট কোচ নারীকে কেন্দ্র করে ঝগড়া, ছুরিকাঘাতে গাড়িচালককে হত্যা ফেব্রুয়ারিতে চালু হচ্ছে এসপিএম, বছরে সাশ্রয় হবে ৮০০ কোটি টাকা
চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির বাস থেকে ফেলে চাচা-ভাতিজাকে হত্যা, চালক-হেলপার আটক গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
টুঙ্গিপাড়ায় বিএনপি-যুবদলের কার্যালয়ে আগুন-ভাঙচুর ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে
সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ
গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা
সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক
স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য
মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন
বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক অভিষেক পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত
কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার ‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’
রাজধানীর কল্যাণপুরে ককটেল বিস্ফোরণ, যুবদল কর্মী আটক দিবস পালনে নতুন পরিপত্র জারি, বাড়ছে ছুটি
মতামত দিন