জাতীয়

এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর ও জমি দখলের মামলা

এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর ও জমি দখলের মামলা

প্রকাশিত : ২০:১৪, ১৪ নভেম্বর ২০২৬

প্রকাশিত : ২০:১৪, ১৪ নভেম্বর ২০২৬। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিমের বিরুদ্ধে বাড়ি ভাঙচুর, মারধর, মালামাল লুট ও জমি দখলের অভিযোগে মামলা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান টেনশন মোড় এলাকার বাসিন্দা ইদ্রিস আলী (৬৭) বাদী হয়ে মামলাটি করেন।

কুষ্টিয়ার দৌলতপুর থানায় করা এ মামলায় আবদুল হালিমকে একমাত্র এজাহারভুক্ত আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৮ থেকে ১০ জনকে। কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে দৌলতপুর থানার উপপরিদর্শক মহসীন চৌধুরীকে। মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে আবদুল হালিমের দুই ভাইয়ের কাছ থেকে সোয়া চার কাঠা জমি কেনেন ইদ্রিস আলী। জমির দখল বুঝে নিয়ে সেখানে বাড়ি নির্মাণ করে পরিবারসহ বসবাস শুরু করেন তিনি।

তবে পরে ওই জমি নিয়ে আবদুল হালিমের সঙ্গে তার বিরোধ তৈরি হয়। এজাহারে অভিযোগ করা হয়েছে, গত বছরের ১৩ সেপ্টেম্বর সকালে আবদুল হালিম ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে ইদ্রিস আলীর বাড়িতে হামলা চালান। এ সময় বসতঘরের বেড়া, দরজা-জানালা, টিনের চাল ও আসবাব ভাঙচুর করা হয়।

এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়। বাধা দিতে গেলে ইদ্রিস আলী ও তার স্ত্রী মিনা খাতুনকে লাঠি দিয়ে মারধর করা হয়। পরে ঘর থেকে তিনটি খাট, ১০ বান্ডেল টিনসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যান হামলাকারীরা।

এজাহারে ইদ্রিস আলী আরও উল্লেখ করেন, ঘটনার পর স্থানীয়ভাবে বিচার চাইতে গেলে গত বছরের ১৬ সেপ্টেম্বর আবদুল হালিম উল্টো তার বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা করেন। ওই মামলায় তাকে কারাগারেও যেতে হয়। জামিনে মুক্ত হওয়ার পর তিনি জানতে পারেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের প্রভাব খাটিয়ে আবদুল হালিম জমিটি দখল করে নিয়েছেন।

জমির বিষয়ে বাড়াবাড়ি করলে অস্ত্র মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়। এ পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় পরিবার নিয়ে এলাকা ছেড়ে শ্বশুরবাড়িতে আশ্রয় নেন তিনি। এজাহারে বলা হয়েছে, গত ১২ নভেম্বর আবদুল হালিমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ওই ঘটনায় করা মামলায় ইদ্রিস আলী ও তার পরিবারের সদস্যদের জড়ানোর চেষ্টা চলছে বলে তিনি জানতে পারেন। এ কারণে আতঙ্কিত হয়ে থানায় মামলা করেছেন। হামলার পর থেকে ভয়ভীতি ও নিরাপত্তাহীনতার কারণে এত দিন মামলা করতে পারেননি বলেও এজাহারে উল্লেখ করেছেন তিনি।

তবে মামলার বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন আবদুল হালিম। তিনি বলেন, ইদ্রিস আলী এলাকায় থাকেন না। স্থানীয় অনেকের সঙ্গে তার বিরোধ রয়েছে।

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক বলে জানেন। আবদুল হালিম আরো বলেন, তার ভাইদের জমি কেনাবেচা নিয়ে আগে একটি বিরোধ ছিল। হয়তো কারো প্ররোচনায় ইদ্রিস আলী এখন মামলা করেছেন।

এ বিষয়ে তিনি এখনো কিছু জানেন না। এর আগে গত ১১ নভেম্বর দিবাগত রাতে কুষ্টিয়ার দৌলতপুরে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুন লাগে। এ ঘটনায় নুসরাতসহ এনসিপির নেতারা অভিযোগ করেন, বাড়িটিতে পেট্রলবোমা হামলা চালানো হয়েছে।

গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ৩। বাগেরহাটে মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার। সাতক্ষীরায় দিনমজুরকে গলাকেটে হত্যা।

স্ত্রী হত্যার অভিযোগে শ্রীমঙ্গলে সাংবাদিক আটক। শ্রমিকদের পাওনা বুঝিয়ে দিতে কাজ করছে ডিইপিজেড। রূপগঞ্জে স্বামীকে হত্যা, স্ত্রী ও সৎ মেয়ে গ্রেফতার।

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে গাজীপুরে মশাল মিছিল। র‍্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও যৌন হয়রানির দায়ে ইবির ২৭ শিক্ষার্থী বহিষ্কার। এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর ও জমি দখলের মামলা।

উত্তরায় বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের ৩৯ উদ্ভাবনী প্রকল্প। ঢাকার দুই সিটিতে সাড়ে ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ পাচ্ছে: প্রতিমন্ত্রী। শ্রমিকরা কাজ না করলে কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত বিজিএমইএ’র।

চার ফ্লাইট দিয়ে শাহজালালের তৃতীয় টার্মিনাল কার্যক্রম শুরু হচ্ছে: বিমানমন্ত্রী। ইসলামী ব্যাংকের কার্ড জালিয়াতি: সাড়ে ৪ কোটি টাকা আত্মসাতে দম্পতি গ্রেপ্তার। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা।

পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত। মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প। মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে।

সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল। গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা। ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ।

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার। বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন। এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা।

সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল। বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার। শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক।

স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের। সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর। তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য।

মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো। সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের। সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা।

নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী। অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা। প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন।

বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস। পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত। বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক অভিষেক।

কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ। ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার। ‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’।

দিবস পালনে নতুন পরিপত্র জারি, বাড়ছে ছুটি। নিখোঁজ সেই দুই কিশোরী কক্সবাজার থেকে উদ্ধার, যা জানা গেল।

সূত্র: 21tv ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗