যুক্তরাষ্ট্রে 'মাদকের ঢল নামানো' মেক্সিকোর 'মাদক সম্রাট' যেভাবে আটক হলো

মেক্সিকোতে নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধের পর আটক হয়েছে এফবিআইয়ের দশ মোস্ট ওয়ান্টেড এর মধ্যে থাকা এক 'ড্রাগ লর্ড বা মাদকসম্রাট'। মেক্সিকোর প্রতিরক্ষা সচিবালয় জানিয়েছে, ফাউস্তো ইসিদ্রো 'চা

মেক্সিকোতে নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধের পর আটক হয়েছে এফবিআইয়ের দশ মোস্ট ওয়ান্টেড এর মধ্যে থাকা এক 'ড্রাগ লর্ড বা মাদকসম্রাট'। মেক্সিকোর প্রতিরক্ষা সচিবালয় জানিয়েছে, ফাউস্তো ইসিদ্রো 'চাপো ইসিদ্রো' মেসা ফ্লোরেস ও আরও সাতজনকে শুক্রবার সিনালোয়া রাজ্যের গুয়াসাভে শহর থেকে গ্রেপ্তার করেছে মেক্সিকোর বিশেষ বাহিনী। এই অভিযানে সাত সন্দেহভাজন নিহত হয়েছেন। এ ছাড়া গুয়াসাভেতে নিরাপত্তা জোরদার করতে যাওয়ার পথে মেক্সিকোর সেনাবাহিনীর চার সদস্যও নিহত হন বলে জানিয়েছে প্রতিরক্ষা সচিবালয়।

মেসা ফ্লোরেসের বিরুদ্ধে মেক্সিকোতে সংঘবদ্ধ অপরাধের অভিযোগে মামলা রয়েছে। অন্যদিকে এফবিআইয়ের অভিযোগ, তিনি 'যুক্তরাষ্ট্রে ফেন্টানিল, কোকেন, হেরোইন ও অন্যান্য প্রাণঘাতী মাদকের ঢল নামিয়েছেন'। তাকে যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণের চেষ্টা চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে মাদক-সংশ্লিষ্ট অপরাধ দমনে মেক্সিকো তাদের প্রচেষ্টা জোরদার করেছে।

এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চাপও রয়েছে। মেসা ফ্লোরেস মেসা ফ্লোরেস অর্গানাইজেশনের নেতা। সংগঠনটি গুয়াসাভে কার্টেল নামেও পরিচিত। ধারণা করা হয়, ১৯৯০-এর দশক থেকেই তিনি মাদক পাচারের সঙ্গে যুক্ত।

তবে এত দিন তুলনামূলকভাবে আড়ালে থেকে তিনি কর্তৃপক্ষের চোখ এড়িয়ে চলতে সক্ষম হয়েছিলেন। মেক্সিকোর প্রতিরক্ষা সচিবালয় জানিয়েছে, মেসা ফ্লোরেসের অবস্থান সম্পর্কে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য ব্যবহার করে বিশেষ বাহিনী তার অবস্থানে অভিযান চালায়।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: bbc bangla ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗