টেস্টে ছক্কা হাঁকানো থেকে শচীন-কোহলিদের পাশে নাম, এক ইনিংসে কী কী রেকর্ড গড়লেন পন্থ?

ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন। টি-২০ ক্রিকেটে বহুদিন ধরেই ধর্তব্যের মধ্যে নেই। ইদানিং ঋষভ পন্থের টেস্ট দলে খেলা নিয়েও প্রশ্নচিহ্ন ওঠা শুরু করেছিল। প্রশ্ন ছিল তাঁর ফিটনেস নিয়েও। দিন কয়েক আগে সহ-অধিনায়

ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন। টি-২০ ক্রিকেটে বহুদিন ধরেই ধর্তব্যের মধ্যে নেই। ইদানিং ঋষভ পন্থের টেস্ট দলে খেলা নিয়েও প্রশ্নচিহ্ন ওঠা শুরু করেছিল। প্রশ্ন ছিল তাঁর ফিটনেস নিয়েও। দিন কয়েক আগে সহ-অধিনায়কত্বের মর্যাদাও গিয়েছে। বস্তুত, ওয়েলিংটনে কিউয়িদের বিরুদ্ধে নামার আগে বহুবিধ প্রশ্নে বিদ্ধ ছিলেন ঋষভ পন্থ। সেই সব প্রশ্নের উত্তর তিনি দিলেন ব্যাট হাতে। ওয়েলিংটনে প্রথম ইনিংসে টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক ব্যাটার যে ইনিংসটা খেললেন, সেটার কোনও প্রশংসাই যথেষ্ট নয়।

মাত্র ১৫৮ বলে ১২৮ রান। প্রথম ইনিংসে যে ভারত এত কম সময়ে সাড়ে তিনশোর বেশি লিড পেল, সেটার অনেকখানি কৃতিত্ব পন্থের। ১২৮ রানের ওই ইনিংসে তিনি ১০টা বাউন্ডারি মারলেন। চার ছক্কা হাঁকালেন ৬টা। মানে যাকে বলে একেবারে পন্থোচিত ইনিংস। সেটাই খেললেন তিনি। রবিবার সকালে ঠিক যে গতিতে রান তোলার দরকার ছিল, পন্থ সেটাই তুললেন। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে পন্থ।

ছবি: সোশাল মিডিয়া। ওই অনবদ্য ইনিংসে অন্তত গোটা তিনেক নজিরও গড়েছেন তিনি। একদিন আগেই পঞ্চম ভারতীয় ব্যাটার এবং প্রথম ওপেনার হিসাবে সবক’টি SENA (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া) দেশে সেঞ্চুরি হাঁকানোর নজির গড়েছেন কেএল রাহুল। এদিন ষষ্ট ভারতীয় ব্যাটার এবং প্রথম উইকেটরক্ষক হিসাবে ওই একই রেকর্ড গড়লেন পন্থ। এর আগে এই নজির গড়েছেন শচীন তেণ্ডুলকর, রাহুল দ্রাবিড়, মহম্মদ আজহারউদ্দিন, বিরাট কোহলি, কে এল রাহুল। সব মিলিয়ে গোটা বিশ্বে তৃতীয় উইকেটরক্ষক হিসাবে এই নজির গড়েছেন পন্থ। এর আগে একমাত্র অ্যাডাম গিলক্রিস্ট এবং জনি বেয়ারস্টোর এই নজির রয়েছে। রবিবারের ৬ ছক্কার পর টেস্টে পন্থের ছক্কার সংখ্যা ১০৮টি।

টেস্টে সর্বকালের সর্বাধিক ছক্কার তালিকায় এখন তিনি দু’নম্বরে। টপকে গেলেন নিউজিল্যান্ডেরই কিংবদন্ত ব্রেন্ডন ম্যাকালামকে। টেস্টে সর্বাদিক ছক্কা হাঁকানোর রেকর্ড রয়েছে বেন স্টোকসের নামে। তিনি মোট ১৩৮টি ছক্কা হাঁকিয়েছেন। এই ইনিংসের পর অন্তত আপাতত পন্থের টেস্ট ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠা বন্ধ হবে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: সংবাদ প্রতিদিন ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗