বিভিন্ন স্থানে আওয়ামী নাশকতা চলছেই

দেশের বিভিন্ন জেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। কুমিল্লায় বিশেষ সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ৬৪ জনকে আটক করেছে পুলিশ

দেশের বিভিন্ন জেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। কুমিল্লায় বিশেষ সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ৬৪ জনকে আটক করেছে পুলিশ। একই সময় খুলনায় ককটেল বিস্ফোরণ, ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, টাঙ্গাইল ও নেত্রকোনায় গ্রামীণ ব্যাংক শাখায় আগুন ও পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় স্থানীয়ভাবে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিভিন্ন স্থানে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে এবং তদন্ত শুরু করেছে।

অন্যদিকে জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় ওয়ার্ড আওয়ামী লীগের এক সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, জননিরাপত্তা নিশ্চিত করতে অভিযান ও আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে। কুমিল্লায় জেলা পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে আওয়ামী লীগের ৬৪ জনসহ মোট ২৮৮ জনকে আটক করা হয়েছে। গত ১৯ ও ২০ নভেম্বর ভোর পর্যন্ত জেলার বিভিন্ন থানা এবং গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, আটক ২৮৮ জনের মধ্যে ২০৭ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাকি ৮১ জনের কাছ থেকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। জেলার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নজরদারি জোরদার, অপরাধীদের শনাক্তকরণ এবং জননিরাপত্তা বিঘ্নিত করতে পারে এমন কর্মকাণ্ড প্রতিরোধে অভিযান চালানো হয়। কুমিল্লা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধমুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ কুমিল্লা গড়ে তুলতে জেলা পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বিএনপির স্থানীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। গত শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে বারোবাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাসিলবাগ গ্রামে এ ঘটনা ঘটে। এতে অফিসের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗