বাথরুমে গোপন বৈঠক, কেজিবি, এমআই-৬ ও ইসলামি প্রজাতন্ত্রের মাঝে আটকে পড়া এক গুপ্তচর
ব্রিটিশ দূতাবাস প্রাঙ্গণের এক ছোট্ট বাথরুমে বসে আছেন দুইজন গোয়েন্দা কর্মকর্তা - একজন রুশ, অন্যজন ব্রিটিশ। ট্যাপের পানি ছেড়ে দেওয়া হয়েছে, সাথে বাজছে রেডিও - যাতে তাদের কথাবার্তা বাইরে কেউ শুনতে না পায়। এমআই সিক্স কর্মকর্তার সন্দেহ ছিল যে ইরানি নিরাপত্তা সংস্থাগুলো বাড়িটিতে আড়ি পাতার জন্য বাগ সেট করেছে।
বেন ম্যাকইন্টায়ার ১৯৮১ সালে তেহরানের এ দৃশ্যের বর্ণনা দিয়ে নিজের নতুন বইয়ের সূচনা করেছেন। দৃশ্যের রুশ অতিথি হলেন ভ্লাদিমির কুজিচকিন, যিনি সোভিয়েত গোয়েন্দা সংস্থা কেজিবির একজন কর্মকর্তা। তিনি ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই ৬-এর হয়ে গুপ্তচরবৃত্তি করবেন ও তথ্য সরবরাহের প্রস্তাব দিয়েছেন এবং আশা করছেন যে কিছু সময় পর তাকে ইরান থেকে বের করে ব্রিটেনে নিয়ে যাওয়া হবে।
বৈঠকের সময় তিনি অত্যন্ত ব্যক্তিগত একটি বিষয়ও তুলে ধরেন। ম্যাকইন্টায়ারের ভাষ্যে, কোজিচকিন বিশ্বাস করতেন পশ্চিমা চিকিৎসকেরা তার যৌন সমস্যার চিকিৎসা করতে পারবেন এবং তার দাম্পত্য জীবন রক্ষা করতে পারবেন। এ দৃশ্যটি ছিল স্নায়ুযুদ্ধের যুগের সবচেয়ে জটিল গুপ্তচর অভিযানগুলোর একটির সূচনা।
ব্রিটিশ লেখক ও বেস্টসেলার ঐতিহাসিক গ্রন্থকার ম্যাকইন্টায়ার তার 'রেডউড: স্নায়ুযুদ্ধের সবচেয়ে বিস্ময়কর গুপ্তচরের অজানা কাহিনি' বইয়ে সেই গল্প বর্ণনা করেছেন।
মতামত দিন