গঙ্গাচড়ায় ৭৬ শিক্ষার্থীর কুরআনের ছবক, কৃতি ১১০ জনকে সংবর্ধনা

রংপুরের গঙ্গাচড়ায় অভিভাবক সমাবেশ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পবিত্র কুরআনুল কারীমের ছবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে ৭৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের ছবক দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন পরী

রংপুরের গঙ্গাচড়ায় অভিভাবক সমাবেশ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পবিত্র কুরআনুল কারীমের ছবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে ৭৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের ছবক দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ১১০ জন শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়েছে। শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে জ্ঞানগৃহ আইডিয়াল স্কুলের উদ্যোগে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের সভাপতি মো. আবিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মো.

রায়হান সিরাজী। বিদ্যালয়ের পরিচালক ও প্রধান শিক্ষক মো. ওজায়ের হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নীলফামারী জেলার অতিরিক্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নেয়ামত আলী, সাবেক অধ্যক্ষ আব্দুল ওহাব, সহকারী অধ্যাপক মাওলানা নাজমুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা নায়েবুজ্জামান, বড়বিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামছুল হুদা এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চাঁদ। এ ছাড়া ছাত্রনেতা হামিদুর রহমান, ব্যবসায়ী মারুফ রহমান, নিউজ ২৪-এর গঙ্গাচড়া প্রতিনিধি সুজন আহমেদ, সাংবাদিক নির্মল রায়, বিএনপি নেতা মোতাহার হোসেন, জামায়াত নেতা তাজউদ্দীন ও সোহাগ রহমান, ব্যবসায়ী মিজানুর রহমান ও খয়জার রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো.

রায়হান সিরাজী বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষিত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আধুনিক শিক্ষার সঙ্গে ধর্মীয় ও নৈতিক শিক্ষার সমন্বয় ঘটাতে হবে। শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি মানবিক গুণাবলি, শৃঙ্খলা ও আদর্শ গড়ে তোলার প্রতি গুরুত্ব দিতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করবে। অনুষ্ঠানের একপর্যায়ে ৭৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনুল কারীমের ছবক প্রদান করা হয়। ছবক প্রদান করেন তাকওয়া মসজিদের ইমাম মাওলানা মুফতি আমানুল্লাহ ও উপজেলা মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা তাজুল ইসলাম।

পরে অষ্টম ও পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, জান্নাত বৃত্তি ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা এবং বিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী মোট ১১০ জন শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনা পেয়ে অনুভূতি প্রকাশ করে নবম শ্রেণির শিক্ষার্থী ও অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত মিশকাতুল মাহি বলে, ‘এটা আমার জীবনে অত্যন্ত আনন্দের একটি দিন। ক্রেস্ট পেয়ে খুবই আনন্দ লাগছে।’

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗