US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট

নয়াদিল্লি: ভারতের সঙ্গে সংঘাত চলাকালীন পাকিস্তানকে সামরিক সাহায্য় জোগায় চিন। ভারতের উন্নতি ঠেকাতেই পাকিস্তানকে সাহায্য় করে পিপলস লিবারেশন আর্মি। আমেরিকার কংগ্রেস কমিটির রিপোর্টে এবার এমনই দাবি কর

নয়াদিল্লি: ভারতের সঙ্গে সংঘাত চলাকালীন পাকিস্তানকে সামরিক সাহায্য় জোগায় চিন। ভারতের উন্নতি ঠেকাতেই পাকিস্তানকে সাহায্য় করে পিপলস লিবারেশন আর্মি। আমেরিকার কংগ্রেস কমিটির রিপোর্টে এবার এমনই দাবি করা হল। সীমান্তে চাপ বাড়াতে, ভারতকে কোণঠাসা করতেই চিনের তরফে এমন পদক্ষেপ করা হয় বলে দাবি করা হয়েছে রিপোর্টে। (India-China Relations) আমেরিকার কংগ্রেসের US-China Economic and Review Commission বার্ষিক রিপোর্ট প্রকাশ করেছে। ওই রিপোর্টে বলা হয়েছে, সীমান্তে ভারতের উপর চাপ সৃষ্টি করতে, শিল্প সরবরাহ আটকাতেই পাকিস্তানকে সামরিক সাহায্য় জোগায় চিন। তাই চিনের মোকাবিলায় ভারত এবং আমেরিকার মধ্যে উপকূলীয় নিরাপত্তা, উৎপাদন সহযোগিতা বাড়ানোর পাশাপাশি, দুই দেশের গোয়েন্দাদের মধ্যে নিবিড় সংযোগ গড়ে তোলার কথা বলা হয়েছে রিপোর্টে। (US-India Relations) এশিয়ার বুকে চিনের আধিপত্য রুখতে গেলে ভারতকে পাশে পাওয়া দরকার বলে মনে করছে আমেরিকার বিশেষজ্ঞরা।

তাঁদের মতে, এশিয়ায় ক্ষমতার ভারসাম্য ধরে রাখার ক্ষেত্রে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। উৎপাদন এবং সরবরাহ ক্ষেত্রে ভারত চিনের বিকল্প হয়ে উঠতে পারেও বলে মত তাঁদের। ওই রিপোর্টে বলা হয়েছে, ‘আমেরিকা নেতৃত্বাধীন জোটের বাইরে যে কয়টি ক্ষমতাশালী দেশ রয়েছে, তাদের মধ্যে ভারত সরাসরি টেক্কা দিতে পারে চিনকে। চিনও এব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল। তাই বিভিন্ন ক্ষেত্রে ভারতের উত্থান ঠেকাতে চাইছে তারা’। আরও পড়ুন: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের পহেলগাঁও হামলার পর গত বছর মুখোমুখি সংঘাতে জড়িয়ে পড়ে ভারত এবং পাকিস্তান। ‘অপারেশন সিঁদুর’ অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত।

দু’পক্ষের মধ্যে হামলা, পাল্টা হামলা চলে। সেই সময় পাকিস্তানকে চিন সামরিক সাহায্য় জুগিয়েছিল বলে দাবি করা হয়েছে রিপোর্টে। বলা হয়েছে, ‘পাকিস্তানের সঙ্গে সামরিক পার্টনারশিপ গড়ে তোলে চিন। দ্বিমুখী আক্রমণের সম্ভাবনা নিয়ে ভারতের উদ্বেগের কারণ রয়েছে’। চলতি বছরের গোড়ায় ‘অপারেশন সিঁদুরে’ পাকিস্তানকে প্রযুক্তিগত সাহায্য জোগানোর কথা মেনে নেয় চিন। দেশের সরকারি চ্যানেলে পাক ইঞ্জিনিয়ার ঝাং হেং জানান, পাকিস্তানি বায়ুসেনাকে সাহায্য় করতে গিয়েছিল যে টিম, তাতে তিনিও শামিল ছিলেন। সামরিক সরঞ্জামগুলি যাতে পূর্ণশক্তিতে কাজ করতে পারে তা নিশ্চিত করতে গিয়েছিলেন তাঁরা। হেং J-10CE যুদ্ধবিমানের কথাও উল্লেখ করেন, যা পাকিস্তানি বায়ুসেনা ব্যবহার করে।

এর আগে, লেফটেন্যান্ট জেনারেল রাহুল সিংহও জানিয়েছিলেন, ভারতের কোথায় কী মজুত করা আছে, সংঘাত চলাকালীন পাকিস্তানকে প্রতি মুহূর্তের খবর সরবরাহ করছিল চিন। আরও পড়ুন: তৃণমূলের পরাজয়ে কষ্ট হয়নি, বরং তেড়ে ঘুমিয়েছেন, জানালেন ব্রাত্য বসু, আর কি রাজনীতি করবেন? দিলেন জবাব পাকিস্তানের সঙ্গে চিনের সামরিক সম্পর্ক নতুন কিছু নয়। চিনা অস্ত্রশস্ত্রের পরীক্ষাও পাকিস্তানে। আমেরিকার ওই কমিটির রিপোর্ট বলছে, ‘অপারেশন সিঁদুর চলাকালীন বোঝা গিয়েছে, সরাসরি যুদ্ধে না জড়িয়েও পাকিস্তানের হাত শক্ত করতে পারে চিন, যা ভারতের জন্য় উদ্বেগের বিষয়। ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে সংঘাত বাধলে, পরিস্থিতি কী হতে পারে, তা নিয়ে উদ্বেগের কারণ রয়েছে’।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: এবিপি আনন্দ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗