প্রধানমন্ত্রীর জন্মদিনে শিশুর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ছাত্রদল নেতা আউয়ালের

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে শতাধিক শিশুর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল। শনিবার রাজধানীর মহাখালীর আ

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে শতাধিক শিশুর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল। শনিবার রাজধানীর মহাখালীর আইপিএইচ মাঠে কোমলমতি শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. তৌহিদুর রহমান আউয়াল বলেন, ‘সকল সেক্টরের মতো শিক্ষা খাতকেও ধ্বংস করে দিয়েছিল আওয়ামী লীগ। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় অভিশাপ ছিল নিষিদ্ধ লীগ।

শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণের পরিবর্তে অস্ত্র তুলে দিয়েছিল ফ্যাসিস্ট হাসিনার দল।’ তিনি আরো বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার জন্মদিন উপলক্ষে আগামী প্রজন্মের প্রতিনিধিদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা মহান আল্লাহর কাছে দেশপ্রেমিক প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।’ এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা নাসির আহমেদ রতন, ছাত্রদল নেতা শাহ পরান, মিরাজ হোসেন, আশিক জামাল, সানাউল্লাহ, হিরন ও রাফি এবং যুবদল নেতা লিটন, লাভলুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

খুব শিগগিরই এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗