সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান

রাজধানীর গুলশান-২ এলাকায় সাবেক সংসদ সদস্য ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের উপস্থিতি ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই ভবনে পুলিশ সদস্যদের অব

রাজধানীর গুলশান-২ এলাকায় সাবেক সংসদ সদস্য ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের উপস্থিতি ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই ভবনে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা গেলেও বাসায় তারানা হালিমকে পাওয়া যায়নি। শনিবার (২১ নভেম্বর) বিকেল ৩টার পর পুলিশ সদস্যরা ভবনটিতে যান। সন্ধ্যা ৭টা ৪০ মিনিট পর্যন্ত সেখানে ১০ থেকে ১২ জন পুলিশ সদস্যের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদের উপস্থিতি দেখা যায়। এ সময় বাসার সামনে একটি মালবাহী পিকআপও অবস্থান করছিল।

এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর বলেন, ‘আমরা ওই বাসায় একটা ইনফরমেশন পেয়ে গিয়েছিলাম। তবে সেটা হয়নি। এটার সঙ্গে তারানা হালিমের কোনো বিষয় নেই।’ ভবনের নিরাপত্তাকর্মী শরিফ মিয়া জানান, বিকেল ৩টার পর পুলিশ সেখানে যায়। এ সময় বাসা থেকে কিছু মালপত্র নামানো হয়। তবে তারানা হালিম বাসায় ছিলেন না।

শরিফ মিয়া বলেন, ‘স্যার তো নাই। স্যারের বাবা চারতলায় থাকেন। দুইজন নারী পুলিশ উপরে গিয়েছিলেন। কিছু বের করেননি। ভেতরে কেউ নাই।

ড্রাইভার কিছু মালপত্র নামাইছিল।’ ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি ভবনের নিরাপত্তাকর্মী ও গুলশানের স্থানীয় হাউজিংয়ের নিরাপত্তারক্ষীদেরও দেখা গেছে। তারানা হালিম আওয়ামী লীগ সরকারের ২০১৮ সালের মন্ত্রিসভায় তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। আইন পেশা ও সাংস্কৃতিক অঙ্গনেও পরিচিত তিনি।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: বিডি২৪লাইভ বাংলা ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗