‘আসল চেহারা দেখুন’, জুতো খুলে মেক আপ মুছে কান্না ভিনার! পাক নায়িকার সাহসীকতাকে কুর্নিশ ভারতীয়দের
‘বিগ বস ৪’-এর প্রতিযোগী হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন পাক অভিনেত্রী ভিনা মালিক। সম্প্রতি পাকিস্তানি এক টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারের সময় কেঁদে ভাসালেন ভিনা। হাই হিল জুতো খুলে, ভেজা টিস্যু দিয়ে মুখের মেক আপ মুছতে শুরু করেন। আর বিড়বিড় করে বলতে থাকেন, এটাই তাঁর প্রকৃত উচ্চতা, চেহারার আসল রং। বহু চেষ্টা করেও শোয়ের সঞ্চালক তাঁকে থামতে পারেননি। কিন্তু, সাক্ষাৎকারের মাঝে কেন এমন অদ্ভুত কাণ্ড ঘটালেন ভিনা মালিক? সমালোচকদের মোক্ষম জবাব দিতেই এই পদক্ষেপ অভিনেত্রীর। তারকারা বিভিন্ন সময় বডি শেমিংয়ের শিকার হন।
ভিনা মালিকও সেই একই পরিস্থিতির শিকার। ব্যঙ্গাত্মক ভঙ্গিতে এটাই ছিল পাক অভিনেত্রীর প্রতিবাদের ভাষা, তা বললে অত্যুক্তি হবে না। সর্বোপরি, ভিনার সাহসীকতাকে কুর্নিশ জানিয়েছেন ভারতীয়রা। টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে শারীরিক গঠন ও চেহারা নিয়ে কটাক্ষকারীদের কড়া জবাব দিয়েছেন ভিনা। সোশাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল ভিনার ভিডিও। View this post on Instagram A post shared by Veena Malik (@theveenamalik) ওই ভিডিওতে আরও একটি বিষয় স্পষ্ট, প্রকৃত চেহারা প্রদর্শনের সময় যতটা ঝাঁজাল ঠিক ততটাই আবেগপ্রবণও হয়ে পড়েছিলেন অভিনেত্রী। সমালোচকদের উদ্দেশে কড়া সুরে ভিনা সমালোচকদের তাঁর প্রকৃত গরন ভালো করে দেখে নিতে বলেন। ভিডিওটি ছড়িয়ে পড়তেই ভিনার প্রশংসায় নেটাপাড়া।
ভারতীয় অনুরাগীরাও তাঁর সাহসিকতার প্রশংসা করেছেন। জানা যাচ্ছে, অভিনেত্রীর সঙ্গে তাঁরা যোগাযোগও করেছেন। ভিনা সোশাল মিডিয়ায় ভারতীয় ভক্তদের সঙ্গে কথাবার্তার কয়েকটি স্ক্রিনশট শেয়ার করেন। সেই তালিকায় ছিলেন মুম্বইয়ের মডেল ও অভিনেত্রী নিক্কি চাওলা। তিনি লেখেন, ‘আপনি সিংহের বাচ্চা’। पाकिस्तानी एक्टर वीना मलिक लाइव TV पर रोने लगीं और कैमरे के सामने अपना मेकअप तक उतार दिया! उन्होंने अपनी पूरी लंबाई भी दिखाकर लोगों को हैरान कर दिया। Hey @grok आखिर लाइव TV पर उन्होंने ऐसा क्यों किया?
https://t.co/aKsihUc75e — JIMMY (@Jimmyyqx) November 20, 2026 তাঁর চেহারা নিয়ে যারা কুরুচিকর মন্তব্য করছিলেন, তাঁদের উদ্দেশে অভিনেত্রীর সংযোজন, এবার যেন তাঁর বিনা মেকআপ লুক নিয়েও খবর হয়। ভিনার হেঁয়ালি, “দেখ লিয়া আপনে। আব আপ খবর বানায়ে, ব্রেকিং নিউজ। ভিনা মালিক মেকআপ কে বগায়ের ক্যায়সি হ্যায়? কালি হ্যায়, মোটি হ্যায়, ভদ্দি হ্যায়, ইয়ে হ্যায়, ইয়ে আপ দেখেঁ।” যার বাংলা তর্জমা করলে হয়, ‘মেকআপ ছাড়া আমার চেহারা দেখে নিয়েছেন? এবার ব্রেকিং নিউজ তৈরি করুন। বিনা মেকআপে আমাকে কেমন লাগে? কালো, মোটা ইত্যাদি।’ ভারতীয় ভক্তদের কাছ থেকেও ভালোবাসা ও সমর্থন পেয়ে আপ্লুত পাক অভিনেত্রী ভিনা মালিক।
মতামত দিন