মেধাবীদের সততা ও দেশপ্রেমের সমন্বয়ে যোগ্য নাগরিক হতে হবে

জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তিনি বলেন, কেবল প্রাতিষ্ঠা

জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তিনি বলেন, কেবল প্রাতিষ্ঠানিক সাফল্যই নয়, বরং সততা, নৈতিকতা ও দেশপ্রেমের সমন্বয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখতে হবে। তিনি শনিবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় আর্কাইভস অডিটোরিয়ামে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ‘ও-লেভেল ও এ-লেভেল অ্যাকাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড: গ্র্যান্ড ফ্যালিসিটেশন সিরিমনি ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শিবিরের সাবেক সভাপতি ডা.

তাহের আরো বলেন, ছাত্রশিবির সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে। নানা অপপ্রচার ও প্রপাগান্ডা চালিয়েও ছাত্রশিবিরকে দাবিয়ে রাখা যায়নি; বরং নারী-পুরুষ নির্বিশেষে সব শিক্ষার্থীর কাছে নিজেদের গ্রহণযোগ্যতা প্রমাণ করে এগিয়ে চলছে। একটি স্বতন্ত্র শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ছাত্রশিবির শিক্ষার্থীদের আদর্শ, মেধা ও নৈতিক চরিত্র বিকাশে অনন্য ভূমিকা পালন করে জাতিকে যোগ্য ও আদর্শ নেতৃত্ব উপহার দিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। তিনি বলেন, শুধু দক্ষতা বা ভালো ফলাফল দিয়ে একটি সমাজব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়; একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলার পাশাপাশি সমাজে আন্তরিকতা, স্বচ্ছতা ও সততার চর্চা প্রয়োজন।

স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও বাংলাদেশের কাঙ্ক্ষিত অর্জন না হওয়ার পেছনে তিনি ব্যক্তিস্বার্থ, রাজনৈতিক হীনচক্রান্ত, দুর্নীতি, ব্যাংক লুটপাট ও বিদেশে অর্থ পাচারকে দায়ী করেন। জাপান, জার্মানি, চীন ও সিঙ্গাপুরের উদাহরণ টেনে শিবির সভাপতি বলেন, যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি ও সীমিত প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও এসব দেশ মানবসম্পদের সঠিক ব্যবহার, দুর্নীতিমুক্ত সমাজব্যবস্থা এবং রাজনীতি ও প্রশাসনে মেধাবীদের মূল্যায়নের মাধ্যমে বিশ্বে নেতৃত্বের অবস্থানে পৌঁছেছে। অথচ বাংলাদেশে দলীয়করণের কারণে বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে মেধার যথাযথ মূল্যায়ন না হওয়ায় মেধা পাচারের প্রবণতা বাড়ছে। তিনি বলেন, এ দেশে মেধা, প্রাকৃতিক সম্পদ কিংবা পর্যটন সম্ভাবনার কোনো অভাব নেই; অভাব কেবল সঠিক ব্যবস্থাপনা ও দূরদর্শী পরিকল্পনার। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, দেশ আমাদের কী দিয়েছে, সেই প্রশ্ন না করে আমি দেশকে কী দিতে পারলাম, তা ভাবতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, শিক্ষার প্রকৃত লক্ষ্য হলো দেহ, মন ও আত্মার সুসমন্বিত উন্নয়ন। দেশের শিক্ষানীতি ও কারিকুলামে বাংলা ও ইংরেজি মাধ্যমের মধ্যে যথাযথ সমন্বয় না থাকায় এ-লেভেল সম্পন্ন করা মেধাবী শিক্ষার্থীরা দেশের গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন বলে তিনি অভিযোগ করেন। ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে নৈতিকতা ও ধর্মীয় বোধের ঘাটতির কথা তুলে ধরে নূরুল ইসলাম বুলবুল বলেন, কেবল আন্তর্জাতিক মানের দক্ষতা বা সার্টিফিকেট অর্জনই যথেষ্ট নয়; বরং পাশবিক প্রবৃত্তিকে মানবিকতা ও যুক্তিবোধের মাধ্যমে নিয়ন্ত্রণ করে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। সমাজ ও সভ্যতার অগ্রগতিতে নারীদের ভূমিকা নিয়ে প্রচলিত ভুল ধারণা দূর করে তিনি বলেন, ইসলামে নারীদের শুধু ঘরের মধ্যেই সীমাবদ্ধ থাকার কথা বলা হয়নি; শিক্ষা অর্জনের পর সমাজ ও সভ্যতাকে এগিয়ে নেওয়ার জন্য তাঁরাও সমানভাবে ভূমিকা পালন করবেন।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: দৈনিক আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗