ক্লাসিক থেকে মেগা ভলিউম, নিজের লুক অনুযায়ী কোন আইল্যাশ স্টাইল বেছে নেবেন?
চোখের ভাষাতেই লুকিয়ে থাকে আসল আকর্ষণ। আর সেই আকর্ষণকে আরও মায়াবী করতে আজকাল রূপচর্চার দুনিয়ায় বেশ জনপ্রিয় নাম ‘আইল্যাশ এক্সটেনশন’। সাজগোজের এই ধরনে অনেকেই ঝুঁকছেন। চোখের সৌন্দর্য বাড়াতে এটি দারুণ কার্যকর। আসল ল্যাশের সঙ্গে কৃত্রিম বা প্রাকৃতিক সিন্থেটিক ল্যাশ যুক্ত করা হয়। আলাদা ভাবে আঠা দিয়ে বসানো হয় এগুলি। ফলে চোখের পাতা দেখায় লম্বা। ঘনও লাগে বেশ।
সব মিলিয়ে নজরকাড়া হয়ে ওঠে চোখ। এবং অবশ্যই মায়াবী। ছবি: সংগৃহীত নানা ধরনের স্টাইল, পছন্দ অনুযায়ী লুক এই পদ্ধতিতে কাজ করার নানা ধরন আছে। ক্লাসিক, হাইব্রিড, ভলিউম কিংবা মেগা-ভলিউম— নানা স্টাইলে এটি করা যায়। তবে জনপ্রিয়তার বিচারে তিনটি স্টাইল সামনে আসে। সবচেয়ে স্বাভাবিক লুক দেয় ক্লাসিক ল্যাশ। এখানে চোখের পাতায় একটি করে কৃত্রিম ল্যাশ বসানো হয়। রোজকার ব্যবহারের জন্য হালকা লুক চাইলে এটিই সেরা।
ছবি: সংগৃহীত অন্য দিকে, ঘন ও ড্রামাটিক লুক পেতে ভরসা ভলিউম ল্যাশ। এরই আরও ঘন ধরন হল মেগা ভলিউম ল্যাশ। আর হাইব্রিড ল্যাশ আসলে ক্লাসিক আর ভলিউমের মিশেল। খুব হালকাও নয়, আবার খুব ঘনও নয়। কিছুটা এলোমেলো অথচ টেক্সচার্ড লুক যাঁদের পছন্দ, তাঁরা হাইব্রিড বেছে নেন। সতর্কতা জরুরি, ঝুঁকি এড়াতে কী করবেন? সৌন্দর্য বাড়াতে গিয়ে বিপদ ডেকে আনলে চলবে না। তাই এই কাজ করানোর সময় অভিজ্ঞ টেকনিশিয়ানের সাহায্য নেওয়া জরুরি।
দক্ষ হাত ছাড়া কাজ করলে সমস্যা হতে পারে। খারাপ মানের রাসায়নিক মেশানো আঠা ব্যবহার করাও বিপজ্জনক। তাতে চোখে অ্যালার্জি হতে পারে। র্যাশ বা সংক্রমণের ঝুঁকিও থেকে যায়। তাই নিজের চাহিদা আর চোখের নিরাপত্তার কথা ভেবেই সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত।
মতামত দিন