রান্নাঘরে প্রথমবার ঢুকলেন? এই কৌশল মেনে চললে লোকে বলবে পাকা রাঁধুনি

সমাজমাধ্যমে রেসিপি দেখলেই কি হাত পাকানো যায়? মোটেই না। রান্না আসলে চর্চার খেলা। একবার চোখ বুলিয়ে নিলেই সবটা আয়ত্তে আসে না। ছোট্ট ভুলে বদলে যেতে পারে চেনা পদের স্বাদ। রন্ধনশিল্পীদের মতে, সুস্বাদু

সমাজমাধ্যমে রেসিপি দেখলেই কি হাত পাকানো যায়? মোটেই না। রান্না আসলে চর্চার খেলা। একবার চোখ বুলিয়ে নিলেই সবটা আয়ত্তে আসে না। ছোট্ট ভুলে বদলে যেতে পারে চেনা পদের স্বাদ। রন্ধনশিল্পীদের মতে, সুস্বাদু রান্নার আসল রহস্য লুকিয়ে নিয়মিত অভ্যাসে। নতুন শিখুন বা পুরনো রাঁধুনি, কিছু সহজ নিয়ম মানলেই যেকোনও পদ হবে অনবদ্য। এমনকী প্রথমবার যদি রান্নাঘরে ঢুকে থাকেন, তাহলে এই কৌশলগুলি মেনে চললেই কেল্লাফতে! ফাইল ছবি ১।

সহজ ভেবে ভুল করবেন না। যেকোনও রান্নার আগে মনে মনে তৈরি হোন। একটি ধাপ এড়িয়ে গেলেই স্বাদ বিগড়ে যেতে পারে। প্রতিবার একই স্বাদ পেতে নিয়ম মেনে এগোন। ২। স্বাদ পরখ করা জরুরি। অভিজ্ঞ হলেও নামানোর আগে নুন-ঝাল চেখে নিন। বাড়তি আত্মবিশ্বাস বিপদ ডেকে আনতে পারে। ৩।

আঁচে নজর রাখুন। বেশি আঁচে ভাজলে ভেতর কাঁচা থাকতে পারে। আবার ঢিমে আঁচে দমে বসালে স্বাদ বদলায়। ৪। প্রয়োজন বুঝে উচ্চ তাপমাত্রাও জরুরি। মাংস সেদ্ধ বা রান্নার ধরন অনুযায়ী আঁচ নিয়ন্ত্রণ করুন। তাপমাত্রাই রান্নার আসল চালিকাশক্তি। ৫। মশলায় ভারসাম্য রাখুন।

নুন-মশলার সঙ্গে সামান্য চিনি অনেক পদেই বাড়তি স্বাদ আনে। তবে মাপ যেন ঠিক থাকে। ৬। রেসিপি পড়ার পাশাপাশি অনুশীলন করুন। সূক্ষ্ম কৌশলগুলো ধরতে পারলেই রান্নাঘরে তৈরি হবে জাদু। অভ্যাসই আপনাকে দক্ষ করে তুলবে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: সংবাদ প্রতিদিন ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗