বৈশাখী টিভির প্রধান সম্পাদক টিপু আলম মিলন আটক

বৈশাখী টেলিভিশনের ডিএমডি ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে বৈশাখী টিভিতে একটি অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে সেখানে পুলিশ গিয়ে হাজির হয়। পরে পুলিশ মিলনকে থানায় আ

বৈশাখী টেলিভিশনের ডিএমডি ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে বৈশাখী টিভিতে একটি অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে সেখানে পুলিশ গিয়ে হাজির হয়। পরে পুলিশ মিলনকে থানায় আটক করে নিয়ে যায়।

মিলনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি হত্যাকাণ্ডের মামলা রয়েছে। জানা গেছে, শনিবার বেলা সাড়ে ৩টার দিকে রাজধানীর মহাখালীতে টেলিভিশনটির কার্যালয়ে দুই পক্ষের হাতাহাতির ঘটনা ঘটে। এতে চ্যানেলটির বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন।

এ বিষয়ে বনানী থানার ওসি খালেদ মুনসুর আমার দেশকে জানান, একটি অপ্রীতিকর পরিস্থিতির খবর পেয়ে পুলিশ ওই টেলিভিশনের কার্যালয়ে যায়। পরে সেখান থেকে মিলনকে আটক করে নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা রয়েছে।

পরবর্তী আইনি পদক্ষেপ চলমান রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বৈশাখী টিভির এক কর্মী আমার দেশকে জানান, ‘পদ-পদবি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। হাতাহাতির ঘটনা ঘটলে পরে পুলিশ ঘটনাস্থলে আসে।’ তিনি আরও জানান, কয়েক দিন আগে ডিবিসি টেলিভিশনে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, এখানেও তেমন একই ধরনের ঘটনা ঘটেছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗