শার্শায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

বেনাপোল: যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শার্শা উপজেলা কৃষক লীগের অর্থ সম্পাদক জাকির হোসেনকে আটক করেছে শার্শা থানা পুলিশ সদস্যরা। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১টায়

বেনাপোল: যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শার্শা উপজেলা কৃষক লীগের অর্থ সম্পাদক জাকির হোসেনকে আটক করেছে শার্শা থানা পুলিশ সদস্যরা। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১টায় পুলিশ জানায়, ২০ নভেম্বর শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিশেষ ক্ষমতা আইনে আসামি জাকির হোসেনকে তার নিজ বাড়ি হতে আটক করা হয়।

আটক আসামি শার্শা উপজেলা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন কৃষক লীগের অর্থ বিষয়ক সম্পাদক বলে জানা যায়। আটক আসামি শার্শা থানার শ্যামলাগাছী গ্রামের রবিউল হোসেনের ছেলে জাকির হোসেন (৪২)।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, আটক আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। থানা এলাকায় অভিযান পরিচালনা অব্যাহত আছে।

থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বভাবিক আছে বলে জানান পুলিশ কর্মকর্তা।The post শার্শায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

তথ্যসূত্র ও ঋণস্বীকার: সারাবাংলা.নেট ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗