খাগড়াছড়িতে পরিত্যক্ত মর্টারশেল ধ্বংস করল সেনাবাহিনী

খাগড়াছড়ির শালবন এলাকায় মাটির নিচে পাওয়া ৮২ মিলিমিটার ক্ষমতাসম্পন্ন একটি পরিত্যক্ত মর্টারশেল নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিরাপদে ধ্বংস করেছে সেনাবাহিনী। ​শনিবার (২১ নভেম্বর) খাগড়াছড়ি রিজিয়নের সদ

খাগড়াছড়ির শালবন এলাকায় মাটির নিচে পাওয়া ৮২ মিলিমিটার ক্ষমতাসম্পন্ন একটি পরিত্যক্ত মর্টারশেল নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিরাপদে ধ্বংস করেছে সেনাবাহিনী। ​শনিবার (২১ নভেম্বর) খাগড়াছড়ি রিজিয়নের সদর জোনের ১৮ বেঙ্গলের বোমা ডিসপোজাল ইউনিট মর্টারশেলটি উদ্ধার করে খবংপুড়িয়া এলাকায় চেঙ্গী নদীর তীরে নিয়ে যায়।

পরে জননিরাপত্তার স্বার্থে সেখানে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে এটি নিষ্ক্রিয় করা হয়। ​এর আগে শুক্রবার বিকেলে খাগড়াছড়ি সদর উপজেলার শালবন এলাকার পল্লীটিলায় সবজি চাষের জন্য মাটি খুঁড়তে গিয়ে মর্টারশেলটি দেখতে পান স্থানীয় এক কৃষক।

বিষয়টি জানাজানি হলে খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মর্টারশেলটি উদ্ধার করে। ​খাগড়াছড়ি সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কায় কিসলু জানান, উদ্ধার হওয়া মর্টারশেলটি ৮২ মিলিমিটার ক্ষমতাসম্পন্ন।

তবে পরিত্যক্ত এই গোলাটি কোন সময়ের এবং কারা ব্যবহার করত, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: বিডি২৪লাইভ বাংলা ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗