বিনা মূল্যে আবাসন, ফ্যামিলি ট্যুর ভাতাসহ সিএসএসে ২৫০ জনের চাকরির সুযোগ
ক্রিশ্চিয়ান সার্ভিস সোসাইটি (সিএসএস) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ‘লোন অফিসার’ পদে ২৫০ জন কর্মী নিয়োগ দেবে। চাকরিটি ফুল টাইম এবং নির্বাচিত প্রার্থীদের দেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।আগ্রহী প্রার্থীদের ২৭ নভেম্বর ২০২৬ তারিখে সরাসরি নির্বাচনী পরীক্ষায় (ওয়াক-ইন-ইন্টারভিউ) অংশ নিতে হবে।পদের নাম ও সংখ্যা পদের নাম: লোন অফিসারপদসংখ্যা: ২৫০টি১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই নিয়োগে চূড়ান্ত অনুমোদন, যেভাবে নিয়োগপ্রক্রিয়াশিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাস্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর পাস হতে হবে। অনভিজ্ঞ প্রার্থীরাও আবেদন করতে পারবেন। তবে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) সনদপ্রাপ্ত কোনো ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।বয়সসীমা ও অন্যান্য শর্তঅনভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩৫ বছর এবং এমআরএ সনদপ্রাপ্ত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৯ বছর।
প্রার্থীদের অবশ্যই সৎ, পরিশ্রমী এবং অধূমপায়ী হতে হবে। নিজস্ব মোটরসাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে চাকরিতে অগ্রাধিকার পাওয়া যাবে। নারী প্রার্থীদের আবেদনে উৎসাহিত করা হয়েছে। সিএসএসে আত্মীয় কর্মরত থাকলে আবেদন না করার জন্য উৎসাহিত করা হয়েছে।বেতন ও আকর্ষণীয় সুবিধাসমূহমাসিক বেতন: ২৩,০৮০ থেকে ২৫,০০০ টাকা।আবাসন ও যাতায়াত সুবিধা: পুরুষ কর্মীদের জন্য ফ্রি আবাসিক সুবিধা এবং নারী কর্মীদের জন্য আবাসন ভাতা ও দৈনিক যাতায়াত ভাতা দেওয়া হবে।ভাতা ও তহবিল সুবিধাপিএফ, গ্র্যাচুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট, ইনসেনটিভ, বীমা, ক্রেডিট ভাতা, দূরত্ব ভাতা, মোবাইল বিল ও জ্বালানি বিল দেওয়া হবে। এ ছাড়া মোট বেতনের সমপরিমাণ ১টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, পিকনিক ভাতা, কর্মী সহায়তা তহবিল, শিক্ষাসহায়তা তহবিল ও স্পেশাল ফান্ড সুবিধা রয়েছে।মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে ৩৪৭ পদে নিয়োগ: আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম দেখুন বিশেষ প্রণোদনা ও ছুটিকুমিল্লা ও চট্টগ্রাম জোনে নিয়োগপ্রাপ্তদের জন্য প্রণোদনা ভাতা এবং বছরান্তে ফ্যামিলি ট্যুর হিসেবে এককালীন ভাতা দেওয়া হবে।
বছরে ৩০ দিন ছুটি এবং ১২ দিন ছুটি রিজার্ভ রাখার সুবিধা আছে, যার বিপরীতে চাকরি শেষে আর্থিক সুবিধা পাওয়া যাবে। এ ছাড়া পিতৃত্ব ও মাতৃত্বজনিত ছুটি এবং ধর্মীয় উৎসবের ছুটি থাকবে।নির্বাচনী পরীক্ষার তারিখ ও স্থানআগ্রহী প্রার্থীদের ২৭ নভেম্বর ২০২৬ (শুক্রবার) সকাল ৯টায় নিচের যেকোনো একটি ঠিকানায় উপস্থিত হতে হবে—১. কুমিল্লা কেন্দ্র: সিএসএস কুমিল্লা সদর-০১ ব্রাঞ্চ, প্রিয়ম নিবাস, চম্পকনগর, সাতরা গাউছেপাক জামে মসজিদের পূর্ব পাশে, ডাকঘর-হালিমানগর, উপজেলা-আদর্শ সদর, জেলা-কুমিল্লা।২. বরিশাল কেন্দ্র: গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ইনস্টিটিউট, কাশিপুর হাইস্কুল অ্যান্ড কলেজ রোড, কাশিপুর, বরিশাল।আবেদন ও পরীক্ষার নিয়মাবলিপরিচালক (এইচআরএম অ্যান্ড পিএমইএল) বরাবর লিখিত আবেদনপত্র, জীবনবৃত্তান্ত, ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের (যদি থাকে) ফটোকপিসহ যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে। আবেদনপত্রে অবশ্যই সচল মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা উল্লেখ করতে হবে।পরীক্ষার দিন ১০০ টাকা পরীক্ষা ফি (অফেরতযোগ্য) নগদ জমা দিতে হবে।
নির্বাচিত প্রার্থীদের যোগদানের পূর্বে ১৫,০০০ টাকা জামানত হিসেবে জমা দিতে হবে, যা চাকরি শেষে লভ্যাংশসহ ফেরতযোগ্য। চূড়ান্তভাবে নির্বাচিত হলে দুজন প্রত্যয়নকারীর প্রত্যয়নপত্র এবং আইনগত অভিভাবকের নিকট থেকে অঙ্গীকারনামা জমা দিতে হবে।সরাসরি সাক্ষাৎকারের তারিখ: ২৭ নভেম্বর ২০২৬, সকাল ৯টা।বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ–৬: এইচএসসির পরে বিবিএ পড়তে চান, তাঁদের করণীয় কী
মতামত দিন