পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো কেন কোনো দেশ দাবি করে না?
যুদ্ধ বা সংঘাতের সময় স্থল ও জলপথ সীমান্ত বন্ধ হয়ে যাওয়ার ঘটনা সবসময়ই বিশ্বের অর্থনীতিকে কাঁপিয়ে দিয়েছে। ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালির সার্বভৌমত্ব নিয়ে চলমান সামুদ্রিক বিরোধ এরই সাম্প্রতিক কিছু উদাহরণ। এত কিছুর মাঝে কখনো কি আপনার মনে হয়েছে, পৃথিবীতে এমন কোনো জায়গা আছে কী, যেটি কারও নয়?
পৃথিবীর কোনো এক কোণে বা স্থানে এমন একটি চমৎকার রোমান্টিক গল্প রয়েছে, যেটির ওপর কারও কোনো দাবি থাকতে পারে না! দৈনন্দিন জীবনের হতাশাগ্রস্ত খবরের শিরোনাম আর নানা চাপের বাইরে অদ্ভুত এক শান্তির ঠিকানা। আদতে এমন কোনো জায়গা বাস্তবে এখনো টিকে আছে কী না, সে বিষয়ে কথা হয়েছিল ব্রিটিশ ইউটিউব জুটি ম্যাপমেন এর সদস্য ও ভূতাত্ত্বিক মার্ক কুপার-জোন্সের সাথে।
"পৃথিবীর উপরিভাগের ঠিক কতটুকু অংশ কারও মালিকানাধীন নয়, সেটি খুবই কৌতূহলোদ্দীপক একটি প্রশ্ন, কিন্তু এর পুরোটাই নির্ভর করে বিষয়টিকে ঠিক কীভাবে উপস্থাপন করছেন আপনি সেটির ওপর," সতর্ক করে বলেন তিনি। এর কারণ হলো পৃথিবীর বেশিরভাগ অংশই শুষ্ক স্থলের চেয়ে মহাসাগরেই ঢাকা বেশি। তাই মহাসাগর দিয়েই শুরু করাটাই সম্ভবত সবচেয়ে ভালো হবে।
কুপার-জোন্স বলেন, "যে কোনো দেশের উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল (প্রায় ৩৭০ কিলোমিটার) দূরে গেলেই আপনি এমন এক এলাকায় পৌঁছে যাবেন, যাকে বলা হয় উন্মুক্ত সাগর।"
মতামত দিন