Kestopur: অরেঞ্জ বাস পরিষেবা যেদিল চালু হয়েছিল, সেদিনই মন্তব্য করেছিলেন… কঠিন পরিস্থিতির মধ্যে কেষ্টপুরের যুবক

কলকাতা: ভারত মাতা সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা। ঘটনাটি ঘটেছে কেষ্টপুরের তিন নম্বর এলাকায়। অভিযুক্ত যুবককে আটক করে গোটা ঘটনার ত

কলকাতা: ভারত মাতা সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা। ঘটনাটি ঘটেছে কেষ্টপুরের তিন নম্বর এলাকায়। অভিযুক্ত যুবককে আটক করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বাগুইআটি থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম এনামুল মোল্লা, তার বাড়ি উত্তর ২৪ পরগনার হাবড়া এলাকায়। স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি অরেঞ্জ বাস পরিষেবা শুরুর দিন যখন সাধারণ মানুষ ‘ভারত মাতা কি জয়’ ধ্বনি দিচ্ছিলেন, সেই সময় অভিযুক্ত যুবক ভারত মাতা সম্পর্কে আপত্তিকর ও কুরুচিকর মন্তব্য করে বলে অভিযোগ। ঘটনার সেই ভিডিওটি মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

আজ কেষ্টপুর তিন নম্বর এলাকার স্থানীয় বাসিন্দারা ওই যুবককে এলাকায় দেখতে পান এবং ভাইরাল ভিডিওর সূত্র ধরে তাকে চিনতে পারেন। এরপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। অভিযোগ, উত্তেজিত জনতা ওই যুবককে ঘিরে ধরে বেধড়ক মারধর শুরু করে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বাগুইআটি থানার পুলিশ। পুলিশ পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে যুবককে উদ্ধার করে এবং আটক করে থানায় নিয়ে যায়। ভাইরাল হওয়া ভিডিয়োটির সত্যতা যাচাই করার পাশাপাশি পুরো বিষয়টি খতিয়ে দেখছে বাগুইআটি থানার পুলিশ।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: টিভি৯ বাংলা ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗