খিলগাঁওয়ে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

ঢাকা: রাজধানীর খিলগাঁও নাগদারপাড় এলাকায় চোর সন্দেহে মোস্তফা (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (২১নভেম্বর) সকাল ৯টার দিকে মুমূর্ষু অবস্থায় থানা পুলিশ ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ

ঢাকা: রাজধানীর খিলগাঁও নাগদারপাড় এলাকায় চোর সন্দেহে মোস্তফা (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (২১নভেম্বর) সকাল ৯টার দিকে মুমূর্ষু অবস্থায় থানা পুলিশ ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। খিলগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে খবর পেয়ে নাগদারপাড় ইকো পেট্রোল পাম্পের সামনে ওই যুবককে মুমূর্ষু অবস্থায় দেখতে পাই।

এরপর তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যায়। এসআই আরও জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি, ভোরের দিকে ওই যুবক একটি ওয়ার্কসোপের টিনসেডের উপর থেকে নিচে পরে যায়। এরপর চোর সন্দেহে ওয়ার্কসোপের কর্মচারীরা পিটিয়ে হত্যা করে।

ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে। নিহত মোস্তফা খিলগাঁও নন্দিপাড়া এলাকার বাসিন্দা।

বাবার নাম নিয়ামত আলী। নিহত যুবক একেক সময় একেক কাজ করতো।The post খিলগাঁওয়ে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

তথ্যসূত্র ও ঋণস্বীকার: সারাবাংলা.নেট ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗