নন্দিতা-শিবপ্রসাদের হিন্দি ছবিতে রবি কিষাণ, ভারতে কোরিয়ান সংস্কৃতির প্রভাব দেখাবেন পরিচালকজুটি
সিনেমা নয়, বরাবর আস্ত মনস্তত্ত্বের পাঠ দেন নন্দিতা-শিবপ্রসাদ। আম দর্শকের নাড়ির স্পন্দন বুঝতে যে পরিচালকজুটি বেজায় সিদ্ধহস্ত, তা এযাবৎকাল তাঁদের কাজই বাতলে দিয়েছে। তাঁদের প্রতিটা সিনেমার চিত্রনাট্যেই ঠাঁই পেয়েছে বাস্তব প্রেক্ষাপট। আর ‘রিলে’ ‘রিয়েল লাইফ’ ধরতে উইন্ডোজ জুটির কলম-ক্যামেরা বরাবরই সাবলীল। এবার ভারতীয় সমাজে কোরিয়ান সংস্কৃতির প্রভাব নিয়ে প্যান ইন্ডিয়া সিনেমা তৈরি করছেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। যে সিনেমার মুখ্যচরিত্রে অভিনয় করছেন সাংসদ-অভিনেতা রবি কিষাণ। রবি কিষান।
ছবি: সোশাল মিডিয়া কোরিয়ান সংস্কৃতি যেভাবে ভারতের বর্তমান প্রজন্মকে গ্রাস করছে, তা হালফিলের ফ্যাশন, বিনোদন সংস্কৃতিতে চোখ রাখলেই বেশ বোঝা যায়। কোরিয়ান সংস্কৃতির প্রভাব যে এদেশে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, তা বলাই বাহুল্য। আর ভারতীয়দের এহেন রুচি, আকাঙ্ক্ষা তাঁদের দৈনন্দিন জীবনে কীভাবে প্রভাব ফেলছে? হাস্যরসের মোড়কে সেই গল্পই ফুটিয়ে তুলবেন শিবু-নন্দিতা। সঙ্গী ‘মুক্কাবাজ’, ‘লাপাতা লেডিজ’, ‘মামলা লিগ্যাল হ্যায়’ খ্যাত অভিনেতা রবি কিষাণ। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত এই ছবির চিত্রনাট্য লিখেছেন জিনিয়া সেন। সিনেমার নাম এখনও ঠিক হয়নি, তবে খবর ২০২৭ সালের গোড়ায় শুটিং শুরু হবে।
মাসখানেক আগে ‘রসিক টনিকে’ রবি কিষাণ দেশের যুবপ্রজন্মের ন্যাশনাল ক্রাশ হয়ে উঠেছিলেন। রাজনীতির ময়দান হোক কিংবা বিনোদুনিয়া, তিনি বরাবরই চর্চার শিরোনামে বিরাজ করেন। ‘পোস্ত’র পর ফের হিন্দি সিনেমা পরিচালনায় নন্দিতা-শিবপ্রসাদ। ঘনিষ্ঠ সূত্রে খবর, এই সিনেমা তৈরি হচ্ছে হিন্দি ভাষায়। অর্থাৎ ‘পোস্ত’র পর ফের হিন্দি সিনেমা পরিচালনায় বাংলার ‘হিটমেশিন’ পরিচালকদ্বয়। আর হিন্দি বলয়ের দর্শকের কথা মাথায় রেখেই সম্ভবত রবি কিষাণকে বেছে নেওয়া হয়েছে। ‘লাপাতা লেডিজ’-এ কৌতুকচরিত্রে তাক লাগিয়েছিলেন গোরক্ষপুরের সাংসদ তথা ভোজপুরী সুপারস্টার।
এবার শিবু-নন্দিতার হাত ধরে কোন চমক দেবেন? দেখার অপেক্ষা। তবে উল্লেখ্য, মাসখানেক আগে ‘রসিক টনিকে’ রবি কিষাণ দেশের যুবপ্রজন্মের ন্যাশনাল ক্রাশ হয়ে উঠেছিলেন। রাজনীতির ময়দান হোক কিংবা বিনোদুনিয়া, তিনি বরাবরই চর্চার শিরোনামে বিরাজ করেন। সিনেপর্দার মতো রাজনীতির রঙ্গমঞ্চেও তাঁর সংলাপ সুপারহিট! যার জেরে ‘মিম লর্ড’ আখ্যা দিয়েছিল নবীন প্রজন্ম। অতঃপর এহেন সিনেমার মুখ্য ভূমিকায় রবি কিষাণের কাস্টিং যে একেবারে যুক্তিযুক্ত, তা বলাই বাহুল্য!
মতামত দিন