মোদি বিরোধী পোস্ট করলেই অ্যাকাউন্ট ব্লক! অভিযোগ তুলে মেটার অফিসে ভাঙচুর-তাণ্ডব কংগ্রেসের
দেশে তথাকথিত জেন জি বিপ্লব, বা তথাকথিত সরকার বিরোধী হাওয়া তৈরিতে ইদানিং মুল হাতিয়ার হয়ে উঠেছে সোশাল মিডিয়া। অথচ সেই সোশাল মিডিয়াতেই সরকার বিরোধী কিছু লেখা যাচ্ছে না। রাহুল গান্ধীর প্রশংসা বা প্রধানমন্ত্রী মোদির নিন্দা করলেই সেই পোস্ট উড়ে যাচ্ছে। ব্লক করা হচ্ছে অ্যাকাউন্ট। এই অভিযোগ তুলে হায়দরাবাদে মেটার অফিসে তাণ্ডব চালাল যুব কংগ্রেস কর্মীরা। তাঁদের দাবি, সরকারের চাপে মাথা নুইয়েছে জুকারবার্গের সংস্থা। শনিবার সাতসকালে হায়দরাবাদে মেটার দপ্তরে হানা দেন, বেশ কিছু যুব কংগ্রেস কর্মী। রাজ্য যুব কংগ্রেস সভাপতি জাক্কিডি শিবচরণ রেড্ডির নেতৃত্বে মেটা বিরোধী স্লোগান তোলেন যুব কংগ্রেস কর্মীরা। ভাঙচুর চালানো হয় দপ্তরে।
তেলেঙ্গানায় সরকারে রয়েছে কংগ্রেসই। যদিও কিছুক্ষণের মধ্যেই পুলিশ যুব কংগ্রেস কর্মীদের আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুধু হায়দরাবাদে নয়, দেশের অন্য একাধিক শহরেও এদিন বিক্ষোভ দেখান যুব কংগ্রেস কর্মীরা। #BREAKING: IYC workers stormed into BJP ka BETA – META’s Hyderabad office! Enough of blocking opposition accounts and silencing independent voices! @Meta must follow India’s Constitution, NOT the BJP’s orders. Remove restrictions from all accounts within 7 days, or we will shut down your offices everywhere! Stop the censorship. The countdown begins!
— Indian Youth Congress (@IYC) November 20, 2026 Congress is a party of goons! Goons of Indian Youth Congress are not only vandalised and destroyed Meta’s office in Hyderabad, & also are flaunting it on social media! Recall how they insulted India at World AI Summit by barging naked at the Summit! Rahul Gandhi’s party Congress is a party of goons! This is Congress Model: Vandalise offices of Private companies! This is why when Congress was in power India was a fragile five economy! Every Indian who believes in Growth Should Oppose Congress Vandalism! — Pradeep Bhandari(प्रदीप भंडारी) (@pradip103) November 21, 2026 আসলে সম্প্রতি সর্বভারতীয় যুব কংগ্রেস সভাপতি উদয় ভানু চিব এবং যুব কংগ্রেসের পর্যবেক্ষক মণীশ শর্মার অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করেছে মেটা। তারপর থেকেই যুব কংগ্রেস কর্মীরা প্রতিবাদে সরব।
তাঁদের অভিযোগ, যে কোনও ধরনের পোস্টে রাহুল গান্ধীর প্রশংসা করলে বা প্রধানমন্ত্রী মোদির কোনও কাজের সমালোচনা করলেই সেই পোস্ট মুছে দেওয়া হচ্ছে। যুব কংগ্রেসের দাবি, ভারতে সরকারের নির্দেশে কত মানুষের অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। সেটা প্রকাশ্যে আনতে হবে। যে সব অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে সেগুলি সাত দিনের মধ্যে চালু করতে হবে। যুব কংগ্রেসের তরফে সোশাল মিডিয়ায় দাবি করা হয়েছে, মেটা ভারতের সংবিধান মানছে না। তাঁরা বিজেপির তৈরি করা নিয়মে চলেছে। দ্রুত সংবিধান মেনে পদক্ষেপ করতে হবে। হায়দরাবাদের অফিস ভাঙচুরের ছবি-ভিডিওও ফলাও করে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। পালটা বিজেপি বলছে, কংগ্রেস যে গুন্ডাদের দল সেটা একেবারে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল।
মতামত দিন