‘বাবাটা’ রাজবীরকে আঁচলে বেঁধে ঘুরছেন স্যান্ডি, কপালে জ্বলজ্বল করছে ‘র’ টিপ, ‘৫ হাজারে হানিমুনে’র দাবি অতীত!
অক্টোবর মাসের গোড়ায় রাজবীর দে’র সঙ্গে পুরনো চ্যাট ফাঁস করে একের পর এক বোমা ফাটিয়েছিলেন স্যান্ডি সাহা। ইনফ্লুয়েন্সর দাবি করেন, রাজবীর নাকি একসময়ে তাঁর বাড়িতে থাকতেন। এমনকী তাঁর সঙ্গে মাত্র ৫ হাজার টাকার বিনিময়ে দুবাইয়ে মধুচমন্দ্রিমায় যেতেও রাজি হয়েছিলেন। সংবাদমাধ্যমের সামনে হোয়াটসঅ্যাপ খুলে সেই প্রমাণও দিয়েছিলেন স্যান্ডি সাহা। তবে এবার রাজবীর দে ‘বিগ বস বাংলা’র ফাইনালের দিকে পা বাড়াতেই ইনফ্লুয়েন্সারের ডিগবাজি! ‘র’ লেখা টিপ পরে ঘুরছেন। এমনকী রাজবীরের ছবি আঁকা শাড়ি পরেও দেখা গেল স্যান্ডি সাহাকে। যে ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল সোশাল মিডিয়ায়। “যে মানুষটা ৫ হাজার টাকার জন্য আমার সঙ্গে দুবাইয়ে হানিমুনে যেতে রাজি হয়ে যায়, তাঁকে নিয়ে আর কী-ই বা বলব!…” গত অক্টোবর মাসে মোবাইলের চ্যাট দেখিয়ে স্যান্ডি সাহা বলেছিলেন, “যে মানুষটা ৫ হাজার টাকার জন্য আমার সঙ্গে দুবাইয়ে হানিমুনে যেতে রাজি হয়ে যায়, তাঁকে নিয়ে আর কী-ই বা বলব!” এখানেই অবশ্য থামেননি ইনফ্লুয়েন্সর। রাজবীরকে ‘অর্থলোভী’ বলেও দাবি করেন স্যান্ডি। বলেন, “ওর কাছে টাকাটাই সব।” অতীতে মডেল-অভিনেতা তাঁর কাছে কারি কারি টাকা চাইতেন বলেও বিস্ফোরক দাবি করেন তিনি।
স্যান্ডি সাহা বলেন, “রাজবীর প্রতিনিয়ত আমার কাছে ৫০ হাজার টাকা করে চাইত। মুম্বইতে যাওয়ার আগে একসময়ে শহর কলকাতায় ওঁর মাথা গোঁজার কোনও জায়গা ছিল না। তখন শিলিগুড়ি থেকে এসে ও আমার বাড়িতেই দিনের পর দিন থেকেছে।” শুধু কি তাই? ‘বিগ বস বাংলা’র ঘরে রাজবীরের ‘প্রেম-প্রেম’ বাতিক নিয়েও মুখ খুলেছিলেন তিনি। রাজবীরের গোপন চ্যাট ফাঁস করে বিস্ফোরক স্যান্ডি সাহা! “র-তে রাজবীর। র-তে রাত-রজনী। র-তে রস। আমার জীবনটাই র-এ…” নন্দিনীর সঙ্গে রাজবীরের মাখোমাখো রসায়ন দেখে স্যান্ডি বলেছিলেন, “বিগ বসের এই প্রেম পুরোটাই ওর গেম প্ল্যান। রাজবীর খুবই স্মার্ট। নিজের স্বার্থসিদ্ধির জন্য বরাবর সকলকে ব্যবহার করেছে।
নন্দিনী ওকে ব্যবহার করছে না। রাজবীরই নন্দিনীকে ব্যবহার করছে। ও আজ অবধি মুম্বইয়ের একাধিক ফ্যাশন ডিজাইনার থেকে বহু মানুষকে সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে। ও আমার সঙ্গেও প্রেমের নাটক করত। রিয়ালিটি শোয়ে টিকে থাকার জন্যেই রাজবীর প্রেমের নাটক করছে। আমি কখনও ভাবতেও পারিনি যে, ও এতটা স্বার্থপর হতে পারে!” কাট টু নভেম্বর মাসের ২০ তারিখ। স্যান্ডি সাহার শাড়িজুড়ে রাজবীরের মুখ। এমনকী কপালের টিপেও জ্বলজ্বল করছে রাজবীরের নামের আদ্যাক্ষর ‘র’ লেখা টিপ। এপ্রসঙ্গে কী বললেন স্যান্ডি সাহা? সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জনপ্রিয় ইনফ্লুয়েন্সরের মন্তব্য, “র-তে রাজবীর। র-তে রাত-রজনী।
র-তে রস। আমার জীবনটাই র-এ পরিপূর্ণ। আমি নিজেও তো ‘র’! আমি আমার ‘র-নেস’ (আসল রূপ) ফুটিয়ে তোলার জন্যই ‘র’ লেখা টিপ পরেছি। এরপরই সাড়ির আঁচল দেখিয়ে স্যান্ডি জিজ্ঞেস করেন- আমাকে কেমন লাগছে? এই দেখো আমার বাবাটা…! ওকে বুকেও রেখেছি। যাতে আর দূরে যেতে না পারে।”
মতামত দিন