কাঠালবাগানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: মায়ের পর দগ্ধ শিশুর মৃত্যু

ঢাকা: রাজধানীর কাঁঠালবাগানে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে এক পরিবারের তিনজনসহ পাঁচজন দগ্ধের ঘটনায় মা ইফতি সাবা (২৫)-র পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো দেড় বছরের শিশু আরিস রহমান মাহাদেরও।

ঢাকা: রাজধানীর কাঁঠালবাগানে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে এক পরিবারের তিনজনসহ পাঁচজন দগ্ধের ঘটনায় মা ইফতি সাবা (২৫)-র পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো দেড় বছরের শিশু আরিস রহমান মাহাদেরও। শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যু হয় ওই শিশুর। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার। তিনি জানান শিশুটির শরীরের ৫৭ শতাংশ পুড়ে গিয়েছিল। তিনি আরও জানান, বর্তমানে সাবার স্বামী মানিক ৬ শতাংশ, এছাড়া সানজিদা ৩৭ শতাংশ ও তার মা সামসুন্নাহার ৪০ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি আছেন। মানিক, সানজিদা ও শামসুন্নাহারের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে কাঁঠালবাগানে কাঞ্চন টাওয়ারের ৪র্থ তলায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন— স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কর্মকর্তা আব্দুর রহমান মানিক (৩২), তার স্ত্রী ইফতি সাবা (২৫) ও এক বছর বয়সি ছেলে শিশু আরিস রহমান মাহাদ। বাকি দুজন হলেন— পাশের রুমের ভাড়াটিয়া গ্রিন লাইফ নার্সিং কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী সানজিদা ইসলাম (২০) ও তার মা শামসুন্নাহার বেগম (৫২)। দগ্ধ মানিক জানান, ৪র্থ তলায় একটি ফ্ল্যাটে তিনি স্ত্রী-সন্তান নিয়ে সাবলেট থাকেন। সকালে বাসার ভেতর বিস্ফোরণের শব্দে তার ঘুম ভাঙে। সঙ্গে সঙ্গে তার শরীরে আগুন ধরে যায়। পাশে শুয়ে থাকা শিশুটিও ঝলসে যায়।

তখন বাচ্চাকে নিয়ে দৌড়ো রুম থেকে বাইরে বের হন। একে একে ঝলসানো শরীর নিয়ে বের হন তার স্ত্রী ও পাশের রুমের মা-মেয়ে। মানিক আরও জানান, বাসাটিতে সিলিন্ডারের গ্যাস ব্যবহার করে রান্না করেন তারা। তবে সিলিন্ডার বাড়িটির নিচে রাখা। তার ধারণা, রাতে কেউ গ্যাসের চুলাটি চালু করে রেখছিল বা লিক ছিল। সেখান থেকেই সারারাত গ্যাস বের হয়েছে। সকালে তার স্ত্রী রান্নার জন্য চুলায় আগুন জ্বালাতে গেলেই সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে।

এদিকে, কলাবাগান থানার উপ পরিদর্শক (এসআই) শামসুল হক সুমন জানান, ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটনহ ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে তার আগেই আগুন নিভে যায়। আর প্রতিবেশীরাই দগ্ধদেরকে হাসপাতালে নিয়ে গেছেন। বিস্ফোরণটি বিকট ছিল। বিস্ফোরণের শব্দে দরজা জানলা ভেঙে গেছে। লিকেজের কারণে জমে থাকা গ্যাস থেকেই এই দুর্ঘটনা হয়।The post কাঠালবাগানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: মায়ের পর দগ্ধ শিশুর মৃত্যু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

তথ্যসূত্র ও ঋণস্বীকার: সারাবাংলা.নেট ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗