Bangladesh: চুক্তির দোহাই দিয়ে আসলে হাসিনার দেশে ফেরা আটকাতে চাইছে তারেক সরকার?

নয়া দিল্লি: বাংলাদেশে জ্বলছে আগুন। সে দেশের অভ্যন্তরীণ অশান্তির ঘটনায় পরোক্ষভাবে ভারতকেই দায়ী করেছেন সে দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান (Tarique Rahman)। তাঁর মন্তব্যের প্রেক্ষিতে এবার কৌশলী অব

নয়া দিল্লি: বাংলাদেশে জ্বলছে আগুন। সে দেশের অভ্যন্তরীণ অশান্তির ঘটনায় পরোক্ষভাবে ভারতকেই দায়ী করেছেন সে দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান (Tarique Rahman)। তাঁর মন্তব্যের প্রেক্ষিতে এবার কৌশলী অবস্থান নিল ভারতের বিদেশ মন্ত্রক। বাংলাদেশে আওয়ামী লীগের লকডাউন ও তা কেন্দ্র করে যে অশান্তি সৃষ্টি হয়েছে, সেই ঘটনার প্রতিক্রিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “সীমান্তের ওপারে যে দেশে তাঁরা পালিয়ে গিয়েছেন, সেই দেশটিই তাঁদের প্রভু। সেই প্রভুদের খুশি করতেই তাঁরা আবার বাংলাদেশ ও দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অশান্তি শুরু করেছেন”।

তারেক রহমানের এই মন্তব্যের প্রেক্ষিতে এই বিষয়ে কোনও সুনির্দিষ্ট মন্তব্য করতে চাননি বিদেশ মন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল। বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্নের উত্তরে তিনি বলেন, “বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমি কোনও মন্তব্য করব না।” তিনি বলেন, “এক্ষেত্রে আমাদের অবস্থান একই। ভারত চায় বাংলাদেশের সঙ্গে ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক। এই সম্পর্ক দুই দেশের ইতিহাস এবং সাংস্কৃতিক মেলবন্ধন এর মধ্যে দিয়ে তৈরি।” একইসঙ্গে হাসিনার পাসপোর্টের আবেদনের বিষয়েও মন্তব্য করতে নারাজ নয়া দিল্লি। বাংলাদেশে ফেরার জন্য নতুন পাসপোর্টের আবেদন করেছিলেন শেখ হাসিনা।

বাংলাদেশ সেই আবেদন খারিজ করে দিয়েছে। তাদের দাবি, বন্দি প্রত্য়র্পণ চুক্তির অধীনে দেশে ফিরুক হাসিনা। সূত্রের খবর, শুধুমাত্র বন্দি প্রত্যর্পণ চুক্তিতে হাসিনাকে ফেরত পাঠানোয় ঢাকার অনড় অবস্থানকে আদতে সমগ্র প্রক্রিয়াকে দেরি করানোর কৌশল বলেই মনে করছে দিল্লি। রাজনৈতিক সংঘর্ষের প্রেক্ষাপটে হাসিনা ফিরলে সরকারের বিপদ বাড়তে পারে, এই আঁচ করেই ঢাকা অনড় অবস্থানের কৌশল নিচ্ছে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠছে। বিদেশমন্ত্রক সূত্রে খবর, ভারতীয় কূটনীতিকদের ব্যাখ্যা, বন্দি প্রত্যর্পণ সেই ব্যক্তির ক্ষেত্রেই প্রযোজ্য যে নিজের দেশে ফিরতে চায় না।

নয়া দিল্লির মতে, বিশ্বের যে কোনও প্রান্তে একজন ব্যক্তির নিজের দেশে ফেরার অধিকার রয়েছে। প্রশ্ন উঠছে, যে ব্যক্তি স্ব-ইচ্ছায় নিজের দেশে ফিরতে চায়, তাঁকে কেন বন্দি প্রত্যর্পণ চুক্তি মোতাবেক ফেরানো হবে?

তথ্যসূত্র ও ঋণস্বীকার: টিভি৯ বাংলা ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗