মাছ বাঁচলে বাঁচবে জলজ পরিবেশ, নিরাপদ হবে মানুষের পুষ্টি

মাছ শুধু খাদ্য নয়; কোটি মানুষের জীবিকা, পুষ্টি, সংস্কৃতি ও অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি। নদী, হাওর, বিল, জলাভূমি ও সমুদ্রের সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য মৎস্যজীবী পরিবারের জীবন। একই সঙ্গে বিশ্বজুড়ে কো

মাছ শুধু খাদ্য নয়; কোটি মানুষের জীবিকা, পুষ্টি, সংস্কৃতি ও অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি। নদী, হাওর, বিল, জলাভূমি ও সমুদ্রের সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য মৎস্যজীবী পরিবারের জীবন। একই সঙ্গে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের প্রাণিজ আমিষ, প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ও খনিজের অন্যতম উৎস মাছ। কিন্তু অতিরিক্ত আহরণ, জলবায়ু পরিবর্তন, দূষণ, আবাসস্থল ধ্বংস এবং মৎস্যসম্পদের অসম বণ্টন এই গুরুত্বপূর্ণ খাতকে ক্রমেই চাপে ফেলছে। ২১ নভেম্বর বিশ্ব মৎস্য দিবস। দিনটি মৎস্যসম্পদের গুরুত্ব স্মরণ করার পাশাপাশি মৎস্যজীবীদের অধিকার ও মর্যাদা, নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য জীবিকা এবং নদী-সমুদ্রের জীববৈচিত্র্য রক্ষার অঙ্গীকার নতুন করে সামনে আনে। এবারের আলোচনায় তাই শুধু মাছের উৎপাদন বাড়ানোর হিসাব নয়, বরং কীভাবে জলজ সম্পদ সংরক্ষণ করে মৎস্যজীবীদের জীবনমান উন্নত করা যায়, সেই প্রশ্নও গুরুত্বপূর্ণ। বিশ্ব মৎস্য দিবস ২০২৬ উপলক্ষে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ২০ নভেম্বর যৌথভাবে “এমপাওয়ারিং পিপল ফর চেঞ্জ: অ্যাডভান্সিং ডিসেন্ট ওয়ার্ক ইন ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার, পার্টিকুলারলি ফর ইয়ুথ অ্যান্ড উইমেন ” প্রতিপাদ্যকে সামনে রেখে একটি হাইব্রিড অনুষ্ঠানের আয়োজন করে।

পরিবর্তনের জন্য মানুষের ক্ষমতায়ন, মৎস্য ও জলজ চাষে উপযুক্ত কাজে অগ্রগতি, বিশেষ করে যুব- তরুণ ও নারীদের জন্য মর্যাদাপূর্ণ কাজের সুযোগ এগিয়ে নেওয়াই এর লক্ষ্য। এতে মৎস্যজীবী ও মৎস্যকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক সুরক্ষা, শ্রম অধিকার এবং সিদ্ধান্ত গ্রহণে নারী ও তরুণদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। মৎস্য খাতের উৎপাদন ও বাণিজ্য বাড়লেও এই খাতের শ্রমিকদের বড় অংশ এখনো অনিরাপদ কর্মপরিবেশ, অনিশ্চিত আয়, ঋণের বোঝা, মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য এবং সামাজিক সুরক্ষার অভাবে ভুগছেন। মাছ ধরার কাজে ঝড়, জলোচ্ছ্বাস, নৌদুর্ঘটনা ও জলদস্যুতার ঝুঁকি রয়েছে। উপকূলীয় অঞ্চলের অনেক জেলে জীবনের ঝুঁকি নিয়ে সাগরে যান; কিন্তু দুর্ঘটনায় প্রাণহানি বা নৌযান হারালে তাদের পরিবারের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ কিংবা দীর্ঘমেয়াদি সহায়তা সব সময় নিশ্চিত হয় না। এফএওর তথ্য অনুযায়ী, বিশ্বে ক্ষুদ্র মৎস্য খাত মোট আহরিত মাছের প্রায় ৪০ শতাংশ সরবরাহ করে এবং বন্য জলজ মাছ আহরণে নিয়োজিত কর্মীদের প্রায় ৯০ শতাংশের জীবিকার সঙ্গে যুক্ত। প্রায় ৫০ কোটি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষুদ্র মৎস্য খাতের ওপর নির্ভরশীল। অথচ এ খাতের মানুষেরা সম্পদ ব্যবস্থাপনা, নীতিনির্ধারণ ও বাজারব্যবস্থায় অনেক সময় যথাযথ প্রতিনিধিত্ব পান না।

ফলে মৎস্যসম্পদ রক্ষার পরিকল্পনা প্রণয়নে জেলেদের অভিজ্ঞতা ও মতামতকে গুরুত্ব দেওয়া জরুরি। এফএওর ২০২৬ সালের ‘স্টেট অব ওয়ার্ল্ড ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার’ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে বিশ্বে মৎস্য ও জলজ চাষ মিলিয়ে মোট উৎপাদন রেকর্ড ২৩ কোটি ৫০ লাখ টনে পৌঁছেছে। এর মধ্যে জলজ প্রাণিজ খাদ্য উৎপাদন ছিল ১৯ কোটি ৫০ লাখ টন। প্রথমবারের মতো জলজ চাষে প্রাণিজ খাদ্য উৎপাদন ১০ কোটি টন ছাড়িয়েছে—যা মোট জলজ প্রাণিজ খাদ্য উৎপাদনের ৫৩ শতাংশ। অন্যদিকে, প্রাকৃতিক জলাশয় থেকে মাছ আহরণ হয়েছে প্রায় ৯ কোটি ২০ লাখ টন। ২০২৪ সালে উৎপাদিত জলজ প্রাণিজ খাদ্যের ৮৯ শতাংশ মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়েছে। বিশ্বে ৩১০ কোটির বেশি মানুষ প্রাণিজ আমিষের অন্তত এক-পঞ্চমাংশের জন্য জলজ খাদ্যের ওপর নির্ভরশীল। এ খাতের সঙ্গে বিশ্বজুড়ে ৬০ কোটির বেশি মানুষের জীবিকা যুক্ত।

তবে উৎপাদন ও বাণিজ্য বাড়লেও এর সুফল সব অঞ্চল ও জনগোষ্ঠীর কাছে সমানভাবে পৌঁছাচ্ছে না। ২০২৩ সালে বিশ্বে সামুদ্রিক ও অভ্যন্তরীণ জলাশয়ের মাছের ৭২ দশমিক ৬ শতাংশ আহরণ করা হয়েছে টেকসই মজুত থেকে। অর্থাৎ উল্লেখযোগ্য অংশের মাছের মজুত এখনো অতিরিক্ত আহরণের চাপে রয়েছে। জলবায়ু পরিবর্তন, পরিবেশের অবনতি, অর্থনৈতিক অস্থিরতা এবং ভূরাজনৈতিক পরিস্থিতিও মৎস্য খাতের ওপর নতুন চাপ তৈরি করছে। উচ্চমাত্রার গ্রিনহাউস গ্যাস নিঃসরণ অব্যাহত থাকলে ২০৫০ সালের মধ্যে কয়েকটি অঞ্চলে আহরণযোগ্য মাছের জৈবভর ১০ শতাংশের বেশি কমে যেতে পারে বলে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: দৈনিক আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗