দেখা হবে

কিছুক্ষণ আগেও ঝকঝকে রোদ ছিল। হঠাৎ করেই অন্ধকার হয়ে আসতে লাগল চারদিকে। শুরু হলো আকাশজুড়ে কালো মেঘের দৌড়ঝাঁপ, চোখধাঁধানো বিজলির ঝটকা আর পিলে চমকানো গর্জন। আমরা তখন নদীর মাঝখানে। চাঁদপুর হতে শরীয

কিছুক্ষণ আগেও ঝকঝকে রোদ ছিল। হঠাৎ করেই অন্ধকার হয়ে আসতে লাগল চারদিকে। শুরু হলো আকাশজুড়ে কালো মেঘের দৌড়ঝাঁপ, চোখধাঁধানো বিজলির ঝটকা আর পিলে চমকানো গর্জন। আমরা তখন নদীর মাঝখানে। চাঁদপুর হতে শরীয়তপুরের নড়িয়া যাচ্ছিলাম। ইঞ্জিনচালিত নৌকা তীব্র বেগে ছুটছিল। যেন বৈশাখী ঝড়ের সঙ্গে পাল্লা। কিন্তু শেষ পর্যন্ত পারা গেল না। তুমুল ঝড়বৃষ্টি আমাদের পেয়ে বসল। পাশের মেয়েটিও ভিজে একাকার। বেরসিক বৃষ্টি। নৌকায় এত লোকের মাঝে বৃষ্টিভেজা শরীর প্রস্ফুটিত হয়ে ওঠায় লজ্জায় লাল হয়ে উঠছে তার মুখ।

পাশে বসা বৃদ্ধ বাবার শরীরের সঙ্গে মিশে আছে, যেন নিজেকে আড়াল করতে চাচ্ছে। বাবা এক হাতে মেয়ের কাঁধ চেপে ধরে আকাশের দিকে তাকিয়ে আছেন। তার ঠোঁট নড়ছে। নীরবে দোয়া পড়ছেন তিনি। সবাই আল্লাহ-খোদার নাম স্মরণ করেন। নৌকা কূলে ভেড়ানোর চেষ্টা করতে করতে আর্তকণ্ঠে চেঁচিয়ে উঠল মাঝি। সবার মধ্যে একটা সাড়া পড়ে গেল। অঝর ধারায় বৃষ্টি পড়ছিল। ঝড়ের ঝাপটায় নৌকা দুলে উঠতেই আঁতকে উঠেছিল কেউ কেউ। ঘণ্টাখানেক পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলো। বৃষ্টির ফোঁটা ছোট থেকে গুঁড়িগুঁড়ি হয়ে মিলিয়ে গেল। আকাশ আবার পরিষ্কার হয়ে এলো।

সদ্য স্নাতা তরুণীর মতো ঝকঝকে উজ্জ্বল হয়ে উঠল চারদিক। মাঝি ইঞ্জিনের গতি বাড়িয়ে দিল। বাতাস আর রোদে গায়ের ভেজা কাপড় অনেকটাই শুকিয়ে যাওয়ায় অস্বস্তি কেটে যেতে লাগল। সময়ের সঙ্গে প্রকৃতির পালাবদল দেখতে দেখতে যাচ্ছিলাম। দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। আলো-আঁধারির সন্ধিক্ষণে প্রকৃতি হয়ে উঠল রহস্যময়। চাঁদ এসে যখন রাতের আকাশ দখল করল, ঠিক সেই সময় আমরা পৌঁছালাম নড়িয়ায়। যাত্রীরা লাইন ধরে ধীরলয়ে ঘাটে নামতে লাগল। আমিও লাইনে দাঁড়ালাম। আমার পেছনে বৃদ্ধ বাবার হাত চেপে ধরে পাশের মেয়েটি। ঘাটে নেমে চারপাশটা একবার দেখে নিলাম। সবকিছুতেই পরিবর্তনের ছোঁয়া ভালো লাগল।

বাপ-মেয়ে রিকশা স্ট্যান্ডের দিকে যাচ্ছে। বাবা চোখে কম দেখেন বলে মেয়ের হাত ধরে আছেন। স্ট্যান্ডে গিয়ে তারা রিকশা পেল না। এদিক-ওদিক তাকিয়ে আমিও কোনো রিকশা দেখলাম না। সম্ভবত আধাবেলা বৃষ্টিতে ভিজে রিকশাচালকরা সবাই বাড়ি চলে গেছে। এখন কী করি? এত দূরের পথ এ অন্ধকার পাড়ি দিয়ে কীভাবে গন্তব্যে পৌঁছাব? তুমি কোথায় যাবে বাবা?’ মেয়েটির চোখে চোখ হতেই তার বাবা আমাকে প্রশ্ন করলেন। তার কণ্ঠে ক্লান্তি আর অনিশ্চয়তা।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗