মোটরসাইকেলে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ডিপ্লোমা প্রকৌশলীর

সুনামগঞ্জের ছাতকে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ডিপ্লোমা প্রকৌশলী নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন। গতকাল শুক্রবার রাত আটটার দিকে সিলেট–সুনামগঞ্জ সড়কের চৌকা এলাকায় এই

সুনামগঞ্জের ছাতকে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ডিপ্লোমা প্রকৌশলী নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন। গতকাল শুক্রবার রাত আটটার দিকে সিলেট–সুনামগঞ্জ সড়কের চৌকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত লুৎফুর রহমানের (৩৯) বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার ইকানিদা দিঘলী গ্রামে।

তিনি ছাতকের গোবিন্দগঞ্জ এলাকায় সুনামগঞ্জ–সিলেট সড়কের পাশে আলী ফিলিং স্টেশনে কাজ করতেন। তাঁর স্ত্রী ও এক বছর বয়সী যমজ দুই ছেলে আছে।লুৎফুরের মামা ওবায়দুল হক জানান, সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দামোদরতুপি গ্রামে লুৎফুরের শ্বশুরবাড়ি। গ্রামটি সুনামগঞ্জ–সিলেট সড়কের পাশে।

শুক্রবার রাতে কর্মস্থল থেকে মোটরসাইকেলে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন তিনি। পথে চৌকা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলসহ সড়কের পাশে ছিটকে পড়েন তিনি।

ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, পিকআপের চালক পালিয়ে গেছেন। তবে পিকআপটি জব্দ করেছে পুলিশ। নিহত ব্যক্তির মরদেহ থানায় রাখা হয়েছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: প্রথম আলো ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗