বাংলাদেশের কালচারাল ক্যালেন্ডার

১৫ নভেম্বর ১৯৪৫ : চিন্তাবিদ মুফতি ফজলুল হক আমিনীর জন্ম। ঢাকার জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগ মাদরাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১২ সালের ১২ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। ১৫ নভেম্বর ১৯৫৪

১৫ নভেম্বর ১৯৪৫ : চিন্তাবিদ মুফতি ফজলুল হক আমিনীর জন্ম। ঢাকার জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগ মাদরাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১২ সালের ১২ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। ১৫ নভেম্বর ১৯৫৪ : লোকসংগীতশিল্পী ও বংশীবাদক বারী সিদ্দিকীর জন্ম। তিনি ‘শুয়াচান পাখি’ ও ‘আমার গায়ে যত দুঃখ সয়’ গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ২০১৭ সালের ২৪ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। ১৫ নভেম্বর ২০২১ : কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের মৃত্যু। বাংলা সাহিত্যের অন্যতম শক্তিশালী কথাসাহিত্যিক হিসেবে পরিচিত হাসান আজিজুল হক ছোটগল্প, উপন্যাস ও প্রবন্ধ রচনা করেছেন।

একুশে পদকসহ নানা সম্মাননা পান তিনি। অবিভক্ত ভারতের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন তিনি। ১৬ নভেম্বর ২০১৭ : ভাষা আন্দোলনের প্রবীণ কর্মী আ জা ম তকীয়ুল্লাহর মৃত্যু। তিনি ভাষাবিজ্ঞানী ড. মুহম্মদ শহীদুল্লাহর চতুর্থ ছেলে। তিনি ‘প্রমিত বাংলা বর্ষপঞ্জি’ প্রণয়ন করেন। তাকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করা হয়। ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন।

১৬ নভেম্বর ১৯৩৬ : চলচ্চিত্র প্রযোজক মাসুদ করিমের জন্ম। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ১৯৯৬ সালের ১৬ নভেম্বর কানাডায় তিনি মৃত্যুবরণ করেন। ১৬ নভেম্বর ২০১২ : চলচ্চিত্র নির্মাতা সুভাষ দত্তের মৃত্যু। চলচ্চিত্রের পোস্টার আঁকার মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু হয়। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও একুশে পদক লাভ করেন। দিনাজপুরে জন্মগ্রহণ করেন তিনি। ১৭ নভেম্বর ১৯৫২ : উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার জন্ম।

বাংলা, হিন্দি, উর্দু, পাঞ্জাবিসহ বিভিন্ন ভাষায় গান গেয়ে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তিনি স্বাধীনতা পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা লাভ করেছেন। সিলেটে জন্মগ্রহণ করেন তিনি। ১৭ নভেম্বর ১৯৭৬ : মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যু। কৃষক, শ্রমিক ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আওয়ামী মুসলিম লীগ ও ন্যাশনাল আওয়ামী পার্টি প্রতিষ্ঠায় নেতৃত্ব দেন। ১৯৭৬ সালে ফারাক্কা লং মার্চের নেতৃত্বও দেন তিনি। সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗