সইফ-অমিতাভকে খুনের হুমকি, ‘মুম্বইকে গ্যাংস্টার মুক্ত করুন’, ৫ দাবি নিয়ে ফড়ণবীসের দ্বারস্থ সিনে সংগঠন
হামলা হতে পারে অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, সলমন খান থেকে মায়ানগরীর সেলেব পাড়ার একাধিক তারকার উপর! ইতিমধ্যেই বলিউডের বহু তারকা বিষ্ণোই গ্যাং, খলিস্তানিপন্থী জঙ্গি গোষ্ঠী থেকে বেনামী হুমকি পেয়েছেন। গ্রেনেড হামলায় কারও বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে তো কাউকে বা কোটি কোটি টাকা তোলা চেয়ে খুনের হুমকি ছোড়া হয়েছে। এমনকী যেসব বলিউড তারকারা ‘টার্গেটে’, তাদের বাড়ি ‘রেইকি’ও করেছে বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা। এমতাবস্থায় বলিউডের বহু তারকাকে সতর্ক করে বিধিনিষেধ জারি করেছিল মুম্বই পুলিশ। এবার ‘মুম্বইকে গ্যাংস্টার মুক্ত’ করার দাবি নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের দ্বারস্থ ‘অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’ (AICWA)। মায়ানগরীতে এহেন হুমকি অব্যাহত থাকলে তার প্রভাব কেবল তারকাদের নিরাপত্তার উপরই পড়বে না, বরং সিনেশিল্পের উপর নির্ভরশীল হাজার হাজার মানুষের জীবন-জীবিকার উপরও মারাত্মক প্রভাব ফেলবে।
সিনেতারকাদের নিরাপত্তা জোরদার করার দাবিতে শুক্রবার সংশ্লিষ্ট সর্বভারতীয় সিনে সংগঠনের তরফে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে একটি চিঠি পাঠানো হয়েছে। যেখানে উল্লেখ, মায়ানগরীতে এহেন হুমকি অব্যাহত থাকলে তার প্রভাব কেবল তারকাদের নিরাপত্তার উপরই পড়বে না, বরং সিনেশিল্পের উপর নির্ভরশীল হাজার হাজার মানুষের জীবন-জীবিকার উপরও মারাত্মক প্রভাব ফেলবে। ওই চিঠির একটি অনুলিপি মুম্বই পুলিশ কমিশনার দেবেন ভারতীর কাছেও পাঠানো হয়েছে। AICWA-এর সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্তার পাঠানো ওই চিঠিতে এও উল্লেখ করা হয়েছে যে, কোনও কোনও জঙ্গি গোষ্ঠীর তরফে তো মুম্বইতে ২০০ জন লোক প্রস্তুত রাখার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। চিঠিতে মোট পাঁচটি দাবি তোলা হয়েছে। বলিউডের একাধিক তারকাকে সতর্ক করে বিধিনিষেধ জারি করল মুম্বই পুলিশ। তাই সইফ আলি খান, অমিতাভ-অভিষেক বচ্চন এবং তাঁদের পরিবারের জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা করুন।
মুম্বইয়ের সকল সিনেব্যক্তিত্বদের সুরক্ষা প্রদান করুন। এবং শুটিং লোকেশনে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হোক। চিঠিতে উল্লেখ, “লক্ষ লক্ষ কর্মী, টেকনিশিয়ান, শিল্পী ও সেট কর্মীদের জীবিকা এখন ঝুঁকির মুখে। পরিস্থিতি যদি এমন চলতে থাকে, তবে বলিউডে তালা পড়ে যাবে। শুটিং পুরোপুরি বন্ধ হয়ে যাবে, কর্মীরা কাজ হারাবেন এবং প্রযোজকরা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। তাই সইফ আলি খান, অমিতাভ-অভিষেক বচ্চন এবং তাঁদের পরিবারের জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা করুন। মুম্বইয়ের সকল সিনেব্যক্তিত্বদের সুরক্ষা প্রদান করুন।
এবং শুটিং লোকেশনে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হোক। এছাড়া, গ্যাংস্টার ও তাদের নেটওয়ার্কের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিন, মুম্বইকে গ্যাংস্টার মুক্ত করা হোক এবং তারকাদের জন্য আয়োজিত জনসমাবেশগুলির উপর কড়া নজর রাখা হোক। পাশাপাশি সিনেসংগঠনের ওই চিঠিতে এও উল্লেখ করা হয়েছে যে, বলিউডের ব্যক্তিত্বদের মুম্বইয়ের রাস্তায় অবাধে চলাফেরা করার সুযোগ থাকতে হবে। তাঁরা যেন কোনও ভয় ছাড়াই শুটিং ও কাজ চালিয়ে যেতে পারে, এমন পরিবেশ তৈরি করতে হবে।”
মতামত দিন