শুল্কহার কমানোর উদ্যোগ নিলেও সুফল পাচ্ছেন না ভোক্তা

আসছে রমজানে রোজাদারদের স্বস্তি দিতে খেজুরসহ আমদানি করা ফলের দাম নিয়ন্ত্রণে রাখতে শুল্কহার কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। তবে এ সিদ্ধান্ত নির্দিষ্ট সময়ের জন্য। ইতোমধ্যে মন্ত্রিপরিষদ সভায় নীতিগত সিদ্ধ

আসছে রমজানে রোজাদারদের স্বস্তি দিতে খেজুরসহ আমদানি করা ফলের দাম নিয়ন্ত্রণে রাখতে শুল্কহার কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। তবে এ সিদ্ধান্ত নির্দিষ্ট সময়ের জন্য। ইতোমধ্যে মন্ত্রিপরিষদ সভায় নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। প্রজ্ঞাপন জারির দিন থেকে খেজুরের ক্ষেত্রে আগামী ১০ মার্চ পর্যন্ত এবং অন্যান্য ফলের ক্ষেত্রে ২০২৭ সালের ২৪ জানুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত নতুন শুল্কহার কার্যকর থাকবে। বর্তমানে খেজুরের ক্ষেত্রে ২৫ শতাংশ এবং আপেল, আনার, মাল্টার মতো আমদানি করা ফলের ক্ষেত্রে ১২১ শতাংশ শুল্ক আদায় করা হয়। রমজানে দাম সহনীয় রাখতে খেজুরের শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ এবং অন্যান্য ফলে ১২১ শতাংশ থেকে কমিয়ে ৬০ শতাংশ নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু সরকারের মহতি এই সিদ্ধান্তের প্রভাব খুচরা বাজারে কতটুকু পড়বে, তা নিয়ে সন্দেহ করছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, নির্ধারিত সময়ের জন্য শুল্ক কমানোয় এই সময়ের আগে যারা ফল আমদানি করেছেন, তারা লোকসানে পড়ার ভয়ে এই মুহূর্তে বাজারে ফল ছাড়বেন না।

বিশেষ করে রমজানে সবচেয়ে চাহিদাসম্পন্ন পণ্য খেজুরের ক্ষেত্রে এ সংকট বেশি হবে। কারণ, খেজুর দ্রুত পচনশীল পণ্য নয়। আবার নির্ধারিত সময়ে যারা আমদানি করবেন, সময়ের পর দাম বাড়ার আশায় গুদামজাত করে রাখবেন। অন্যান্য ফলের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে। প্রয়োজনে জরিমানা দিয়ে হলেও বন্দরের অভ্যন্তরে রেফার কনটেইনারে আমদানি করে রাখা ফল গুদামজাত করে রাখবেন। ইতোমধ্যে সে প্রবণতা শুরু হয়েছে। বর্তমানে চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে আমদানি করা ফলভর্তি ৮৭১ টিইইউএস রেফার কনটেইনারে প্রায় ৩০ হাজার টন ফল রয়েছে। দিনদিন এই সংখ্যা আরো বাড়ছে।

গত ১৪ নভেম্বর সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী শুল্কহার কমানোর এ সিদ্ধান্ত প্রকাশ করেন। এরপর থেকেই রেফার কনটেইনার ডেলিভারি নেওয়ার প্রবণতা কমেছে বলে জানিয়েছে বন্দরসংশ্লিষ্ট একটি সূত্র। চট্টগ্রাম কাস্টম হাউস সূত্র জানায়, পবিত্র রমজান মাস সামনে রেখে শুধুমাত্র চট্টগ্রাম বন্দর দিয়েই ৪,২৪১ কোটি টাকা মূল্যের তিন লাখ ৭৭ হাজার ৭০০ টন খেজুর, আপেল, কমলা, মাল্টা এবং আঙুর আমদানি করেছেন বাংলাদেশের আমদানিকারকরা। গত বছর অর্থাৎ ২০২৫ সালের প্রথম ১০ মাসে তিন লাখ ৪৫ হাজার ১৪০ টন ফল আমদানি করা হয়েছিল। এবার একই সময়ে ৩১ হাজার ৯২৭ টন বেশি ফল আমদানি করা হয়েছে। আমদানি করা ফল থেকে এখন পর্যন্ত ৩,৮০০ কোটি টাকা রাজস্ব আদায় করেছে কাস্টমস। চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ আল আমিন জানান, চট্টগ্রাম কাস্টম হাউস যে কটি উৎস থেকে মোটা অঙ্কের রাজস্ব আদায় করে, তার মধ্যে আমদানি করা ফল অন্যতম। প্রতিবছর গড়ে প্রায় ৪,০০০ কোটি টাকার রাজস্ব আসে এ খাত থেকে।

চলতি বছরের প্রথম ১০ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে এ খাত থেকে। চলতি বছর রমজানকে কেন্দ্র করে বাজার স্থিতিশীল রাখতে বেশকিছু ক্যাটাগরিতে শুল্ক কমানোর সিদ্ধান্তের কথা শোনা যাচ্ছে। তবে লিখিত কোনো নির্দেশনা এখনো আমাদের কাছে আসেনি। এটি বাস্তবায়িত হলেও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রায় খুব একটা ঘাটতি হবে না। কারণ, বছরের প্রথম ১০ মাসেই ৩,৮০০ কোটি টাকার কাছাকাছি রাজস্ব আদায় হয়েছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗