পিতা পাথর বসাচ্ছেন, পুত্র এগিয়ে দিচ্ছেন: দুই নবীর কাবা নির্মাণের ইতিহাস
একটি ঘর নির্মাণের দৃশ্য। পিতা পাথর বসাচ্ছেন, আর পুত্র তাঁকে পাথর এগিয়ে দিচ্ছেন। দৃশ্যটি কোনো সাধারণ ঘর নির্মাণের নয়; তাঁরা নির্মাণ করছিলেন পবিত্র কাবাঘর। পিতা নবী ইব্রাহিম আর পুত্র নবী ইসমাইল (আ.)।পৃথিবীর কোটি কোটি মুসলমান প্রতিদিন যে কাবাঘরের দিকে মুখ করে নামাজ আদায় করেন, সেই ঘরের নির্মাণকাজের সঙ্গে জড়িয়ে আছে পিতা-পুত্রের সম্মিলিত শ্রমের স্মৃতি।এটি পারিবারিক দায়িত্ববোধ, সন্তানের সহযোগিতা এবং আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্যের এক অনন্য দৃষ্টান্ত।পিতার আহ্বানে সন্তানের সাড়াইসমাইল তখন বড় হয়েছেন। একদিন ইব্রাহিম (আ.) মক্কায় আসেন। সেখানে জমজম কূপের কাছে একটি গাছের নিচে বসে ইসমাইল (আ.) তির মেরামত করছিলেন।পিতাকে দেখে তিনি দৌড়ে কাছে এগিয়ে গেলেন।
পিতা-পুত্রের সাক্ষাৎ হলো এবং দুজনের মধ্যে কুশল বিনিময় হলো।এরপর ইব্রাহিম ছেলেকে জানালেন, আল্লাহ তাঁকে একটি কাজের নির্দেশ দিয়েছেন। ইসমাইল বললেন, ‘আপনার রব আপনাকে যা আদেশ করেছেন, আপনি তা-ই করুন।’ইব্রাহিম ছেলেকে জিজ্ঞাসা করলেন, ‘এ কাজে তুমি কি আমাকে সাহায্য করবে?’ ইসমাইল সম্মতি জানিয়ে বললেন, ‘আমি আপনার সহযোগী হব।’পিতার মুখে আল্লাহর নির্দেশের কথা শুনে ইসমাইলের এই সাড়া ছিল নিঃশর্ত আনুগত্যের প্রকাশ।তিনি বুঝতে পেরেছিলেন, এটি তাঁর পিতার ব্যক্তিগত কোনো কাজ নয়; বরং আল্লাহর নির্দেশ বাস্তবায়নের মহান দায়িত্ব।নির্মাণকাজ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেয়াল উঁচু হতে থাকে। একপর্যায়ে ইব্রাহিমের পক্ষে আগের মতো পাথর বসানো কঠিন হয়ে পড়ে। তখন ইসমাইল একটি পাথর এনে তাঁর জন্য রাখেন। কাবা শরিফের দরজার পাশে রাখা আটটি পাথরের ইতিহাসমাকামে ইব্রাহিম, যেখানে দাঁড়িয়ে নবী ইব্রাহিম (আ.) কাবার পাথর বসিয়েছিলেনপাথর এগিয়ে দিলেন ইসমাইলইব্রাহিম (আ.) কাবাঘর নির্মাণের জন্য নির্ধারিত স্থানে গেলেন এবং জানালেন, আল্লাহ তাঁকে এখানে একটি ঘর নির্মাণের নির্দেশ দিয়েছেন।এরপর পিতা-পুত্র দুজন মিলে কাবাঘরের ভিত্তি উঁচু করতে শুরু করলেন। ইব্রাহিম পাথর বসাতে থাকলেন, আর ইসমাইল তাঁকে পাথর এনে দিতে লাগলেন।মাকামে ইব্রাহিমনির্মাণকাজ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেয়াল উঁচু হতে থাকে।
একপর্যায়ে ইব্রাহিমের পক্ষে আগের মতো পাথর বসানো কঠিন হয়ে পড়ে।তখন ইসমাইল একটি পাথর এনে তাঁর জন্য রাখেন। এই পাথরই ‘মাকামে ইব্রাহিম’ নামে পরিচিতইব্রাহিম সেই পাথরের ওপর দাঁড়িয়ে নির্মাণকাজ করতে থাকেন এবং ইসমাইল তাঁকে পাথর এগিয়ে দিতে থাকেন। এভাবেই দুজনের সম্মিলিত প্রচেষ্টায় কাবাঘরের নির্মাণকাজ সম্পন্ন হয়। (সহিহ বুখারি, হাদিস: ৩৩৬৪)কোরআনে তাঁদের স্মরণপবিত্র কোরআনে তাঁদের এই কাজের কথা শ্রদ্ধার সঙ্গে আলোচনা করা হয়েছে। কোরআনের সংক্ষিপ্ত বর্ণনায় পিতা-পুত্রের সম্মিলিত শ্রমের চিত্র ফুটে উঠেছে।আল্লাহ বলেন, ‘আর স্মরণ করুন, যখন ইব্রাহিম ও ইসমাইল ঘরের ভিত্তি উঁচু করছিলেন।’ (সুরা বাকারা, আয়াত: ১২৭)মাকামে ইব্রাহিমের ভেতরের চিত্রকাবা পুনর্নির্মাণ: মক্কায় এক নতুন নেতৃত্বের আত্মপ্রকাশইব্রাহিম (আ.) কাবা নির্মাণের মতো গুরুত্বপূর্ণ কাজে ছেলেকে সঙ্গে নিয়েছিলেন। ফলে ইসমাইল (আ.) শুধু পিতার সহযোগীই ছিলেন না, বরং একটি মহান ইবাদতের অংশীদার হয়েছিলেন।ভবিষ্যৎ প্রজন্মের জন্য দোয়াকাবাঘর নির্মাণের সময় ইব্রাহিম ও ইসমাইল (আ.) শুধু কায়িক শ্রমই দেননি, বরং তাঁদের কাজ কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনাও করেছেন।পবিত্র কোরআনে তাঁদের সেই দোয়া সংরক্ষিত রয়েছে।
তাঁরা বলেছিলেন, ‘হে আমাদের প্রতিপালক! আমাদের পক্ষ থেকে কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।’ (সুরা বাকারা, আয়াত: ১২৭)আল্লাহর ঘর নির্মাণের মতো মহান কাজ করেও তাঁরা আত্মতৃপ্তিতে ভোগেননি; বরং আল্লাহর কাছে কাজটি কবুল হওয়ার আবেদন করেছেন।এখান থেকে আমাদের শিক্ষা হলো, কোনো ভালো কাজ করেই নিজেকে সফল মনে করে বসে থাকা উচিত নয়, বরং কাজটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য দোয়া অব্যাহত রাখা প্রয়োজন।কাবাঘর নির্মাণের পর তাঁরা ভবিষ্যৎ বংশধরদের আল্লাহর অনুগত হওয়ার জন্যও দোয়া করেন।তাঁদের প্রার্থনা ছিল, ‘হে আমাদের প্রতিপালক, আমাদের উভয়কে আপনার অনুগত করুন এবং আমাদের বংশধরদের মধ্য থেকেও আপনার অনুগত একটি জাতি সৃষ্টি করুন।’ (সুরা বাকারা, আয়াত: ১২৮)আমাদের জন্য শিক্ষাইব্রাহিম ও ইসমাইলের কাবা নির্মাণের ঘটনা পরিবারে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে। ইসমাইল (আ.) পিতার পাশে দাঁড়িয়েছিলেন, তাঁর কাজে শ্রম দিয়েছেন এবং আল্লাহর নির্দেশ পালনে অংশ নিয়েছেন।সন্তানদেরও উচিত মা-বাবার ন্যায়সংগত ও কল্যাণকর কাজে সহযোগিতা করা।অন্যদিকে, মা-বাবার জন্যও এ ঘটনায় রয়েছে গুরুত্বপূর্ণ শিক্ষা। শুধু উপদেশ দিয়ে সন্তানকে দায়িত্বশীল করে তোলা যায় না; ভালো কাজে তাকেও সঙ্গে নিতে হয়।ইব্রাহিম (আ.) কাবা নির্মাণের মতো গুরুত্বপূর্ণ কাজে ছেলেকে সঙ্গে নিয়েছিলেন। ফলে ইসমাইল (আ.) শুধু পিতার সহযোগীই ছিলেন না, বরং একটি মহান ইবাদতের অংশীদার হয়েছিলেন।মাহমুদ হাসান ফাহিম: আলেম ও লেখককোরআনের গদ্যে কাবা রক্ষার ঘটনা
মতামত দিন