বলিউডের বহু সিনেমাই এখন কেন বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে?

সাম্প্রতিক সময়ে একাধিক হিন্দি সিনেমা বক্স অফিসে (সিনেমা হলে সাপ্তাহিক টিকিট বিক্রির অর্থ) জাদু দেখাতে পারেনি। হিন্দি সিনেমার দর্শকদের প্রেক্ষাগৃহে টানতে না পারার কারণ হিসেবে বলা হচ্ছে, গতানুগতিক

সাম্প্রতিক সময়ে একাধিক হিন্দি সিনেমা বক্স অফিসে (সিনেমা হলে সাপ্তাহিক টিকিট বিক্রির অর্থ) জাদু দেখাতে পারেনি। হিন্দি সিনেমার দর্শকদের প্রেক্ষাগৃহে টানতে না পারার কারণ হিসেবে বলা হচ্ছে, গতানুগতিক ধারার সিনেমার প্রতি মানুষের আগ্রহ না থাকা বা দক্ষিণ ভারতীয় সিনেমার রিমেকের সঙ্গে সংযোগ স্থাপন করতে না পারা, চিত্রনাট্য তৈরির সময়ে তারকা ম্যানেজারদের হস্তক্ষেপ ইত্যাদি।

এই প্রতিবেদনে আমরা জানার চেষ্টা করেছি, কেন সাম্প্রতিক বছরগুলোতে অনেক হিন্দি সিনেমাই সফল হয়নি, করোনার প্রকোপের পর থেকে দর্শকরা কী ধরনের সিনেমা দেখতে চান এবং তাদের প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনতে কী করা যেতে পারে? এই প্রসঙ্গে বিশদে জানতে আমরা চলচ্চিত্র সমালোচক ও চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ, বলিউডের চলচ্চিত্র প্রযোজক ফিরোজ এ নাদিয়াদওয়ালা, চলচ্চিত্র প্রযোজক আহমেদ খান এবং বিপণন বিশেষজ্ঞ বরুণ গুপ্তার সঙ্গে কথা বলেছিলাম।

পাশাপাশি, মাল্টিপ্লেক্স ব্যবসার সঙ্গে যুক্ত নীতিন গুপ্তা এবং গৌরব মিশ্রর কাছ থেকেও এই প্রসঙ্গে মতামত জানতে চেয়েছি। অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল প্লে থেকে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস অ্যাপ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন আইফোন এবং আইপ্যাড থেকে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস অ্যাপ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ জানিয়েছেন, বলিউডের ফিল্ম মডেল খুবই ঝুঁকিপূর্ণ। কারণ প্রতি শুক্রবারই ফিল্ম রিলিজ হওয়ার পর তার ফ্লপ বা হিট হওয়াটা পুরোপুরি নির্ভর করে দর্শকের পছন্দের উপর।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: bbc bangla ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗