মালয়েশিয়া থেকে ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের পরিকল্পনা

মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে দক্ষতা প্রশিক্ষণ দিয়ে তুরস্কে পুনর্বাসনের পরিকল্পনা করা হয়েছে। মালয়েশিয়ার সরকার শুক্রবার এ কথা জানিয়েছে। ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম

মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে দক্ষতা প্রশিক্ষণ দিয়ে তুরস্কে পুনর্বাসনের পরিকল্পনা করা হয়েছে। মালয়েশিয়ার সরকার শুক্রবার এ কথা জানিয়েছে। ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর ব্যাপক দমন-পীড়নের পর রোহিঙ্গাদের পুনর্বাসনে এটিই হতে যাচ্ছে অন্যতম বড় উদ্যোগ।মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি এ পরিকল্পনার ঘোষণা দিয়েছেন।

এর এক দিন আগে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দিয়েছেন যে ২০১৭ সালে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর রোহিঙ্গাদের ওপর চালানো হত্যাকাণ্ড ও ব্যাপক যৌন সহিংসতা রাষ্ট্রীয় মদদে সংঘটিত জেনোসাইডের (গোষ্ঠীনিধন) শামিল।এক বিবৃতিতে আহমদ জাহিদ বলেন, মালয়েশিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি আরও ‘সমন্বিত, কার্যকর ও মানবিকভাবে’ মোকাবিলার সরকারি প্রচেষ্টার অংশ এ প্রস্তাব। তিনি বলেন, ‘১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে গ্রহণে তুরস্ক সরকারের সম্মতিকে স্বাগত জানাই। অভিবাসন ব্যবস্থাপনা ও জাতীয় নিরাপত্তার জন্য দীর্ঘদিন ধরে চ্যালেঞ্জ তৈরি করা এই (রোহিঙ্গা শরণার্থী) সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান খোঁজার পথে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’আহমদ জাহিদ আরও বলেন, শরণার্থী পুনর্বাসনে বিভিন্ন দেশ কীভাবে একসঙ্গে কাজ করতে পারে, তুরস্কের সঙ্গে এ উদ্যোগ তার একটি মডেল হতে পারে।

তিনি বলেন, কর্মসূচিতে অংশগ্রহণকারীদের বাছাই, প্রশিক্ষণ, প্রয়োজনীয় কাগজপত্র তৈরি ও পুনর্বাসনের কাজ সমন্বয় করতে সরকার তুরস্কের কর্তৃপক্ষ, জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে কাজ করবে। কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে শিল্প খাতের চাহিদা, সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মতি এবং প্রযোজ্য আন্তর্জাতিক বিধিবিধান বিবেচনায় রাখা হবে।এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর চাপের মুখে রয়েছে মালয়েশিয়া। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারির শেষ নাগাদ মালয়েশিয়ায় মিয়ানমার থেকে আসা প্রায় ১ লাখ ৯৩ হাজার নিবন্ধিত শরণার্থী ছিলেন, যাঁদের প্রায় দুই-তৃতীয়াংশই রোহিঙ্গা।চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত মিয়ানমারের ১০ হাজারের বেশি নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া।

খুব শিগগিরই এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: প্রথম আলো ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗