বোঝা না টেনে আন্তর্জাতিক মানদণ্ডে ব্যাংকের সংখ্যা কমাতে হবে
বাংলাদেশে এত বেশি খেলাপি ঋণের জন্য বৈশ্বিক পরিস্থিতি দায়ী নয়, বরং অভ্যন্তরীণ কাঠামোগত দুর্বলতাই প্রধান কারণ। ব্যাংকিং খাতে বছরের পর বছর ধরে ধারাবাহিক সুশাসনের পতন ঘটেছে। আমাদের ছোট দেশে ৬০টি ব্যাংকের প্রয়োজন নেই। পাঁচটি বা সাত-আটটি ব্যাংকই যথেষ্ট। সেজন্য কঠোর রেগুলেটরি ফ্রেমওয়ার্ক বজায় রাখতে হবে। এখন গুড গভরন্যান্সই চাওয়া। এর মাধ্যমেই সব সমস্যার সমাধান বের হয়ে আসবে। আন্তর্জাতিক মানদণ্ড ফলো করে বাংলাদেশেও শ্রীলঙ্কা, পাকিস্তান, মালয়েশিয়া ও ফিলিপাইনের মতো ব্যাংকের সংখ্যা কমিয়ে আনতে হবে।
এই সংকট কাটিয়ে উঠতে কয়েক প্রজন্মকে সংগ্রাম করতে হবে। সমাজে প্রভাব পড়তে পারে, কিন্তু দীর্ঘ সময় বোঝা টেনে নেওয়ার দরকার নেই। শুক্রবার রাজধানীর পূর্বাচলে অবস্থিত ‘আইবিএ অ্যালামনাই ক্লাব লিমিটেডের উদ্যোগে আয়োজিত প্যানেল ডিসকাশনে দেশের ব্যাঙ্কিং, ফিনটেক, ও কর্পোরেট খাতের শীর্ষস্থানীয় কর্মকর্তারা এসব কথা বলেন।’ ফিনএক্স কানেক্টে উপস্থিত ছিলেন আইবিএ অ্যালামনাই ক্লাবের চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান, ডিরেক্টর মোহাম্মাদ শাকিল ওয়াহেদ, মো. রাহাত খান, মো. আমানুর রহমান, ইমতিয়াজ আহমেদ শামস, মালিক মো. সাঈদ, এ এস এম রফিক উল্লাহ, নাফিস রায়হান, এটিএম শামিম উজ্ জামান, ইরিন আখতার, আবু ইসা মো. মাইনুদ্দিন প্রমুখ। নেভিগেটিং মার্কেট ক্রসরোডস অ্যান্ড ড্রাইভিং গ্রোথ শীর্ষক প্যানেল ডিসকাশন সঞ্চালনা করেন গ্লোবাল বাংলাদেশি চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট কাজী এম আহমেদ।
আলচনা করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) অধ্যাপক শাহ মো. আহসান হাবিব, ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান মেলিতা মেহজাবিন, ব্যাংকিং কন্সালট্যান্ট ও ব্র্যাক ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসাইন এবং রহমান রহমান হকের সিনিয়র পার্টনার আদিব হোসাইন খান এফসিএ। ‘ফাইন্যান্স রিওয়্যার্ড: দ্য ফিউচার অব ফাইন্যান্সিয়াল সার্ভিসেস’ শীর্ষক প্যানেল ডিস্কাশন সঞ্চালনা করেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চিফ কমিউনিকেশন অফিসার জিশান কিংশুক হক। আলোচনা করেন মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা, বিকাশের চিফ মার্কেটিং অফিসার মীর নওবুত আলী, ইউনিলিভার বাংলাদেশের ফাইন্যান্স ডিরেক্টর জিনিয়া তানজিনা হক এবং সিটি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অরূপ হায়দার। ‘নেভিগেটিং মার্কেট ক্রসরোডস অ্যান্ড ড্রাইভিং গ্রোথ’ শীর্ষক প্যানেল ডিস্কাশনে সঞ্চালনা করেন গ্লোবাল বাংলাদেশি চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট কাজী এম আহমেদ । তিনি বলেন, একদিকে কঠোর রেগুলেটরি ফ্রেমওয়ার্ক বজায় রাখা এবং অন্যদিকে অর্থনীতিকে গতিশীল রাখতে বেসরকারি ইনভেস্টমেন্ট ও ব্যবসার সুযোগ সৃষ্টির মধ্যে ভারসাম্য আনাই এখন মূল চ্যালেঞ্জ। অধ্যাপক শাহ মো. আহসান হাবিব বলেন, দেশের উচ্চ মূল্যস্ফীতির পেছনে কেবল বৈশ্বিক পরিস্থিতি দায়ী নয়, বরং অভ্যন্তরীণ কাঠামোগত দুর্বলতাই প্রধান কারণ।
এর ফলে রপ্তানি হ্রাস ও আমদানি বৃদ্ধির মতো দ্বিমুখী চাপ তৈরি হচ্ছে। গত ৫-৬ বছরের ডাটা নির্দেশ করে যে কেবল সংকোচনমূলক মুদ্রানীতি কাজ করেনি। এই মুহূর্তে নিম্নআয়ের মানুষের কাছে সরাসরি অর্থ পৌঁছানো অত্যন্ত জরুরি, যেন তারা টিকে থাকতে পারে। বেসরকারি বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস ও নিরাপত্তার জন্য আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি। আন্তর্জাতিক প্রেক্ষাপটে ব্যাংকিং খাতে ৩২-৩৩% খেলাপি ঋণ প্রদর্শন করা অস্বাভাবিক ও অবাস্তব। রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা না গেলে বাণিজ্যিক ব্যাংকের কোনো একক বা যৌথ উদ্যোগই কার্যকর হবে না। তিনি আরো বলেন, ব্যাংকের শেয়ারহোল্ডাররা মূলধনের সামান্য অংশের মালিক, আমানতের নন। কমপ্লায়েন্সের লক্ষ্য কেবল কেন্দ্রীয় ব্যাংককে সন্তুষ্ট করা নয়, জনস্বার্থ রক্ষা; ঝুঁকি ব্যবস্থাপনার দায়িত্ব ফ্রন্টলাইনেরও।
মতামত দিন