ইরানের কেশম দ্বীপের কাছে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের দক্ষিণাঞ্চলে কেশম দ্বীপের উপকণ্ঠে যুক্তরাষ্ট্রের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় সময় প্রায় ৬টা ৫০ মিনিটে (জিএমটি ১৫টা ২০ মিনিট) কেশম শহরের কাছের একটি এলাকায় ক

ইরানের দক্ষিণাঞ্চলে কেশম দ্বীপের উপকণ্ঠে যুক্তরাষ্ট্রের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় সময় প্রায় ৬টা ৫০ মিনিটে (জিএমটি ১৫টা ২০ মিনিট) কেশম শহরের কাছের একটি এলাকায় ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম এ খবর জানিয়েছে। তবে হামলায় হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু কী ছিল, সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছে পারস্য উপসাগরে অবস্থিত কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের নতুন করে সামরিক হামলার ধারাবাহিকতায় এ ঘটনা ঘটল। এর আগে মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছিল, দ্বীপটির কয়েকটি স্থানে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। জবাবে ইরান ইসরাইল এবং আরব দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালায়। জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয় এবং দুই দেশ আলোচনাও শুরু করে। তবে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ ও অবাধ নৌ চলাচল নিশ্চিত করার পদ্ধতি নিয়ে মতবিরোধের কারণে আলোচনা পরে স্থবির হয়ে পড়ে।

যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও জুলাই থেকে বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗