‘টলিউডের পাশে দাঁড়ানোর জন্য আমার কোনও পদের প্রয়োজন নেই’, সিনেমা-রাজনীতি নিয়ে অকপট পায়েল

অনেকদিন পর আপনার ছবি আসছে। কখনও ‘নজরবন্দি’ থেকেছেন? – নজরবন্দি বিষয়টা ভীষণ ইন্টারেস্টিং এবং টক্সিক। নজরবন্দি হয়েছি, তাই জানি বিষয়টা টক্সিক। স্কুল জীবনে নজরবন্দি থাকার বিষয়টা মনে আছে। ওটা মজা।

অনেকদিন পর আপনার ছবি আসছে। কখনও ‘নজরবন্দি’ থেকেছেন? – নজরবন্দি বিষয়টা ভীষণ ইন্টারেস্টিং এবং টক্সিক। নজরবন্দি হয়েছি, তাই জানি বিষয়টা টক্সিক। স্কুল জীবনে নজরবন্দি থাকার বিষয়টা মনে আছে। ওটা মজা। পরবর্তী সময়ে যা হয়েছে, তার কাছে কিছুই নয়। ইন্ডাস্ট্রিতে আসার পর যা অভিজ্ঞতা হল তার ভিত্তিতেই এই নজরবন্দিকে টক্সিক মনে হয়েছে। টলিউডে আপনার বেশ অনেকগুলো বছর হয়ে গেল। টলিউড সফর কীভাবে ব্যাখ্যা করবেন? – আমি সবসময় চেষ্টা করেছি ভালো কাজ করতে। আমাদের অভিনয়ের পেশাটা ভীষণ অনিশ্চিত। ভালো-খারাপ দুইই আছে। অবাঞ্ছিত কিছু জিনিস যাতে আমার কোনও কন্ট্রোল নেই সেগুলো ক্ষতিকর। খারাপ সময়ের মধ্যে নিয়ে গেলেও সেটা কাটিয়ে উঠে টিকে থাকাটাই চ্যালেঞ্জ। পায়েল কি সব সময় নিজের শর্তে বাঁচায় বিশ্বাসী? – অবশ্যই। সব সময় তাই। আপসহীন ভাবে। “রুদ্রদা, অনির্বাণ, ঋদ্ধি এরা যে ব্যান হয়েছে সেই সময় তাদের ইন্ডাস্ট্রির কোনও না কোনও বন্ধু তাঁদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। একজন মহিলার ক্ষেত্রে গিভ অ‌্যান্ড টেক-এর বিষয় চলে আসে।…” পায়েল সরকার, ছবি : ইনস্টাগ্রাম আপসের প্রস্তাব আসেনি কখনও? – অনেক সময় এসেছে।

কিছু সময় ডিরেক্টলি এসেছে, কিছু সময় ইনডিরেক্টলি। কখনও আবার কেউ কেউ প্রভাবিত করার চেষ্টা করেছে। তবে আমি সব সময় বলব, যাঁরা সরাসরি প্রস্তাব দিয়েছেন তাঁরা তুলনায় কম ক্ষতিকর। কারণ, সেখানে পুরো জিনিসটা ওপেন। ব্যান কালচারের শিকার আপনিও ছিলেন। কিন্তু আপনি কখনওই সে বিষয়ে সরব হননি। কেন? – আমি সরব হইনি ইচ্ছে করেই। যাঁরা সরব হয়েছিলেন, প্রতিবাদ করেছিলেন তাঁদেরও কি সমস্যা রাতারাতি মিটে গিয়েছিল? তাঁদেরও অপেক্ষা করতে হয়েছে। যাঁরা তখন সরব হয়েছিলেন তাঁদের ইন্ডাস্ট্রির কোনও না কোনও বন্ধু কিন্তু ঠিক পাশে দাঁড়িয়েছিলেন। কিন্তু একজন মহিলার ক্ষেত্রে চিত্রটা আলাদা। মহিলার ক্ষেত্রে সবার আগে ভাবা হয় যে, এর বিনিময়ে কী পাওয়া যাবে। ছেলেদের মধ্যে একতা, বন্ধুত্ব থাকে। রুদ্রদা, অনির্বাণ, ঋদ্ধি এরা যে ব্যান হয়েছে সেই সময় তাদের ইন্ডাস্ট্রির কোনও না কোনও বন্ধু তাঁদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। একজন মহিলার ক্ষেত্রে গিভ অ‌্যান্ড টেক-এর বিষয় চলে আসে। সেই সময় আপনার কোনও বন্ধুকে পাশে পাননি? – না। সেই সময় বুঝেছিলাম কারা শুভাকাঙ্ক্ষী, আর কারা নয়। কঠিন সময়ের মধ্যে দিয়ে গেলে মানুষ চেনা যায়। কঠিন সময় যারা আমার পাশে থেকেছে বা সব রকম রাজনৈতিক পরিস্থিতি, বাধা উপেক্ষা করে আমাকে কাজ দিয়েছে বা পাশে থেকেছে আমার কাছে সেটা খুব গুরুত্বপূর্ণ। সিনেমা-রাজনীতি নিয়ে অকপট পায়েল সরকার।

রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে ক্ষমতার যে বদল হয়েছে তারপরে কি পায়েলের বন্ধুর সংখ্যা বেড়েছে? যারা আগে খোঁজ নিত না তারা এখন বেশি খোঁজ নিচ্ছে? – হ্যাঁ, ক্ষমতা বদলের সঙ্গে সঙ্গে সেটা হচ্ছে। বন্ধুর সংখ্যা বাড়ছে। অনেকেই খোঁজ নিচ্ছে। তবে আমি এখন তাদের আসল বিষয়টা জানি। কাজের অফার বেড়েছে? – হ্যাঁ, কাজের অফার আসছে। এখন তো একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছি। সব কিছু নতুন করে গোছানোর চেষ্টা হচ্ছে। “রাজনীতিতে কি মানুষের পাশে থাকতে আসছি, না কি নিজের পাশে দাঁড়ানোর জন্য, এই পার্থক্যটা করতে পারা খুব দরকার।…” সক্রিয় রাজনীতিতে আবার ফেরার কোনও পরিকল্পনা আছে? – এখনই ভাবছি না। তবে ভবিষ্যতে যদি আবার সেরকম কোনও জায়গা, সুযোগ তৈরি হয় তবে আমি নিশ্চয়ই ভেবে দেখব। এই মুহূর্তে কাজ এবং সিনেমাতেই ফোকাস করছি। সাম্প্রতিককালে অনেক নেতারা বলছেন অভিনেতারা বা গ্ল্যামার জগতের মানুষ রাজনীতিতে আসায় অনেক ক্ষেত্রে রাজনৈতিক দলের ক্ষতি হয়েছে। আপনিও কি তাই মনে করেন যে শিল্পী বা অভিনেতাদের জন্য রাজনীতি নয়? – শুধু শিল্পী বা অভিনেতাদের জন্য নয় বলব না। ভুল মানুষের ভুল জায়গা পাওয়াতে সমস্যা হয়েছে। দক্ষিণ ভারতে অভিনয় থেকে গিয়েও কিন্তু সফল রাজনৈতিক নেতা হয়েছেন। তাঁরা খুব ভালো কাজ করেছেন। এবং তারা যখন বুঝেছেন যে আমরা কাজটা ঠিক করে করতে পারছি না তাঁরা কিন্তু জায়গা থেকে সরেও গিয়েছেন। প্রথমে রাজনীতিতে আসছি কেন সে সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা দরকার।

রাজনীতিতে কি মানুষের পাশে থাকতে আসছি, না কি নিজের পাশে দাঁড়ানোর জন্য, এই পার্থক্যটা করতে পারা খুব দরকার। পায়েল সরকার, নিজস্ব চিত্র ৪ মে এর পর যেভাবে শিল্পীদের মধ্যেও রং বদলের খেলা দেখা গিয়েছিল তখন আপনার কী মনে হয়েছিল? – আমার খুব হাসি পেয়েছিল। চারপাশে এত রং দেখে আমার রামধনুর কথা মনে পড়ছিল। কঠিন সময়ে বিচলিত হতে নেই। সীমা অতিক্রম করে একবার এদিক একবার ওদিক করলেই বিশ্বাসযোগ্যতা হারানোর প্রশ্ন উঠে আসে। শিল্পী হিসেবে আমরা সবাই চাই মানুষ আমাদের গ্রহণ করুন, ভালোবাসুন কিন্তু আমরা কি নিজেদের সেই জায়গাটা ঠিক রাখতে পারছি? আমার মনে হয় যখন কেউ নিজের একটা রাজনৈতিক মতাদর্শ পছন্দ করে নিয়েছেন তা হলে সেটাতেই স্থির থাকা উচিত। “আমি বিয়ে করলে সবাইকে জানিয়ে করব। আমি প্রেম…।” যদি টলিউডের ভিতরে কাজ করার জন্য আপনার কাছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কোনও দায়িত্ব দেওয়া হয় তাহলে পালন করবেন? – আমার কাছে সেই প্রস্তাব এসেওছিল। আমি প্রস্তাব গ্রহণ করেছি। এই মুহূর্তে আমার কোনও পদের প্রয়োজন নেই। টলিউডের পাশে দাঁড়ানোর জন্য আমার কোনও পদের প্রয়োজন নেই। কাজ করতে চাইলে পদে না থেকেও করা যায়। আপনার সমসাময়িক অভিনেত্রীদের জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। আপনার দ্বিতীয় ইনিংস নিয়ে কি ভাবনা? – এটা তো সেই, বাড়িতে কোনও একজনের বিয়ে হলে সব ভাই-বোনদের বিয়ের কথা ওঠে, ব্যাপারটা সেরকম। আমি বিয়ে করলে সবাইকে জানিয়ে করব। আমি প্রেম বা বিয়ে লুকিয়ে রাখাতে বিশ্বাসী নই।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: সংবাদ প্রতিদিন ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗