সাতপাকে বাঁধা পড়ার আগে মেদ ঝরাতে ইঞ্জেকশন! বিয়ের পর বন্ধ করলেই…

বিয়ের দিন পছন্দের পোশাকে নিজেকে আকর্ষণীয় দেখাতে কে না চান? সেই লক্ষ্যেই কেউ কঠোর ডায়েট করেন, কেউ বাড়ান শরীরচর্চা। আবার দ্রুত ওজন কমাতে অনেকের ভরসা জিএলপি-১ গোত্রের ওষুধে। সেমাগ্লুটাইড বা টিরজেপা

বিয়ের দিন পছন্দের পোশাকে নিজেকে আকর্ষণীয় দেখাতে কে না চান? সেই লক্ষ্যেই কেউ কঠোর ডায়েট করেন, কেউ বাড়ান শরীরচর্চা। আবার দ্রুত ওজন কমাতে অনেকের ভরসা জিএলপি-১ গোত্রের ওষুধে। সেমাগ্লুটাইড বা টিরজেপাটাইডের মতো ইঞ্জেকশনে দ্রুত ওজন কমলেও বিয়ের পর তা বন্ধ করে দিলে কী হবে? আবার কি আগের মতো বাড়বে ওজন? বিশেষজ্ঞদের মতে, ওষুধ বন্ধ করার পর খিদে বাড়তে পারে। ফিরে আসতে পারে কমানো ওজনের একটা বড় অংশও। তাই শুধু বিয়ের দিনের কথা ভেবে ওজন কমানো নয়, পরবর্তী সময়ে তা ধরে রাখার পরিকল্পনাও জরুরি। ইঞ্জেকশন বন্ধ করলেই কেন বাড়ে খিদে? সেমাগ্লুটাইড শরীরের জিএলপি-১ হরমোনের মতো কাজ করে। ফলে খিদে কমে, খাবার খাওয়ার পর পেট ভরা থাকে বেশিক্ষণ। টিরজেপাটাইড জিএলপি-১-এর পাশাপাশি জিআইপি রিসেপ্টরের উপরেও কাজ করে।

এই ওষুধগুলি খিদে নিয়ন্ত্রণের পাশাপাশি রক্তে শর্করার মাত্রা সামলাতেও সাহায্য করে। কিন্তু ওষুধ বন্ধ করলে ধীরে ধীরে এই প্রভাব কমে যায়। ফলে আবার খিদে বাড়তে পারে। খাবারের পরেও পেট না ভরা, বারবার খেতে ইচ্ছা করা বা বেশি খাবার খাওয়ার প্রবণতা দেখা দিতে পারে। পাশাপাশি ওজন কমার সঙ্গে শরীরের ক্যালরির চাহিদাও কমে যায়। ফলে আগের মতো খাবার খেতে থাকলে ওজন ফের বাড়তে পারে। একে শুধু ইচ্ছাশক্তির অভাব বলা ঠিক নয়। এর পিছনে শরীরের স্বাভাবিক জৈবিক প্রক্রিয়াও কাজ করে। শুধু ইঞ্জেকশনেই কমবে ওজন? ছবি: প্রতীকী গবেষণায় মিলেছে ওজন ফেরার ইঙ্গিত সেমাগ্লুটাইড নিয়ে গবেষণায় দেখা গিয়েছে, ৬৮ সপ্তাহ ওষুধ ব্যবহারের পর, ব্যবহারকারীদের প্রাথমিক ওজন গড়ে ১৭.৩ শতাংশ কমেছিল। কিন্তু ওষুধ এবং জীবনযাত্রার পরিবর্তন বন্ধ করার পর এক বছরের মধ্যে কমানো ওজনের প্রায় দুই-তৃতীয়াংশ ফিরে আসে। টিরজেপাটাইড নিয়ে গবেষণাতেও একই প্রবণতা দেখা গিয়েছে।

ওষুধ বন্ধ করে পরবর্তী এক বছরে ওজন গড়ে প্রায় ১৪ শতাংশ বেড়েছিল। অন্য দিকে, যাঁরা ওষুধ চালিয়ে গিয়েছিলেন, তাঁদের ওজন আরও ৫.৫ শতাংশ কমে। তবে এই গবেষণাগুলি দীর্ঘদিন ধরে মাত্রাতিরিক্ত ওজন বা স্থূলতায় ভোগা প্রাপ্তবয়স্কদের নিয়ে। বিয়ের আগে কয়েক মাস ওষুধ ব্যবহার করলে প্রত্যেকের ক্ষেত্রে একই ফল হবে, এমন নয়। বিয়ের জন্য ওজন কমানোই কি যথেষ্ট কারণ? শুধুমাত্র বিয়ের পোশাকে সুন্দর দেখানো বা বিশেষ দিনে রোগা হওয়ার ইচ্ছায় এই ধরনের ওষুধ ব্যবহার করা উচিত নয়। চিকিৎসকের পরামর্শে শারীরিক অবস্থা ও ওজন বিচার করেই ওষুধ ব্যবহারের সিদ্ধান্ত নিতে হয়। বিয়ের তারিখের সঙ্গে মিলিয়ে নিজের ইচ্ছেমতো ওষুধের মাত্রা কমানো বা বন্ধ করাও বিপজ্জনক। বিশেষত ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য যাঁরা এই ওষুধ নেন, তাঁরা বন্ধ করলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। ওজন নিয়ন্ত্রণে সঠিক খাদ্যাভ্যাসের পাশাপাশি জরুরি শরীরচর্চাও। ছবি: প্রতীকী ওষুধ বন্ধের আগে কী করবেন? ওজন ধরে রাখতে খাবারে পর্যাপ্ত প্রোটিন ও ফাইবার রাখতে হবে।

নিয়মিত শরীরচর্চা এবং পেশির জোর বাড়ানোর ব্যায়ামও জরুরি। সপ্তাহে এক বার ওজন মাপা এবং খিদে বা খাওয়ার অভ্যাসে পরিবর্তন হচ্ছে কি না, খেয়াল রাখা প্রয়োজন। ওষুধ বন্ধ করা বা ফের শুরু করার সিদ্ধান্ত চিকিৎসকের পরামর্শেই নিতে হবে। দীর্ঘ বিরতির পর আগের বেশি মাত্রায় ইঞ্জেকশন শুরু করলে বমি, বমি ভাব-সহ পেটের সমস্যা হতে পারে। বিয়ের পর সন্তানধারণের পরিকল্পনা থাকলেও সতর্কতা জরুরি। গর্ভাবস্থায় এই ওষুধ ব্যবহার করা উচিত নয়। সেমাগ্লুটাইড সন্তানধারণের অন্তত দু’মাস আগে বন্ধ করতে হয়। টিরজেপাটাইড মুখে খাওয়ার হরমোনাল গর্ভনিরোধকের কার্যকারিতাতেও প্রভাব ফেলতে পারে। তাই এ বিষয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: সংবাদ প্রতিদিন ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗