রাতে ভুল করে চালু রাখেন গ্যাসের চুলা, সকালে আগুন জ্বালাতেই দগ্ধ নারীর মৃত্যু

রাজধানীর কাঁঠালবাগান বাজার এলাকার একটি আবাসিক ভবনে গ্যাসের আগুনে দগ্ধ পাঁচজনের মধ্যে মোছা. সাবা (৩০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসকেরা। আজ শুক্র

রাজধানীর কাঁঠালবাগান বাজার এলাকার একটি আবাসিক ভবনে গ্যাসের আগুনে দগ্ধ পাঁচজনের মধ্যে মোছা. সাবা (৩০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসকেরা। আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোছা.

সাবা। ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।সুলতান মাহমুদ শিকদার বলেন, সাবার শরীর শতভাগ পুড়ে গিয়েছিল। তাঁর দেড় বছর বয়সী সন্তান রেহমানের অবস্থাও আশঙ্কাজনক। শিশুটির শরীরের ৫৭ শতাংশ পুড়ে গেছে।গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে কাঁঠালবাগান বাজার এলাকার কাঞ্চন টাওয়ার নামের একটি ১০ তলা আবাসিক ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে এ অগ্নিকাণ্ড ঘটে।

এতে এক শিশুসহ পাঁচজন দগ্ধ হন।প্রতিবেশী সুমনের ভাষ্য, আগের রাতে রান্নার জন্য চুলা চালু করেছিলেন বাসার লোকজন। কিন্তু তখন গ্যাস না থাকায় রান্না করা সম্ভব হয়নি। পরে চুলা বন্ধ করতে ভুলে যান তাঁরা। রাতের কোনো এক সময় গ্যাস সরবরাহ শুরু হলে তা ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে।

পরদিন সকালে চুলা জ্বালাতে গেলে আগুন ধরে যায় এবং মুহূর্তে বাসায় ছড়িয়ে পড়ে।সুলতান মাহমুদ শিকদার জানান, কাঁঠালবাগান এলাকায় দগ্ধ চিকিৎসাধীন ব্যক্তিদের মধ্যে আবদুর রহমানের (৩২) শরীরের ৬ শতাংশ, সানজিদার (২০) ৩৭ শতাংশ ও সামসুন নাহারের শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে। তাঁরা চিকিৎসাধীন।আবদুর রহমানের মা রহিমা বেগম জানান, আবদুর রহমান একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন। স্ত্রী সাবা ও সন্তান রেহমানকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। সামসুন নাহার ও তাঁর মেয়ে সানজিদা ওই বাসায় সাবলেট থাকতেন।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: প্রথম আলো ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗