১৪৪ বছরের ঐতিহ্য ও স্মৃতি নিয়ে গ্রেগরিয়ান মিউজিয়ামের যাত্রা শুরু

রাজধানীর লক্ষ্মীবাজারে সেন্ট গ্রেগরিজ হাইস্কুল অ্যান্ড কলেজের ১৪৪ বছরের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে যাত্রা শুরু করল গ্রেগরিয়ান মিউজিয়াম। সেন্ট গ্রেগরিজ হাইস্কুল অ্যান্ড কলেজ এবং প্রতিষ্ঠানটির

রাজধানীর লক্ষ্মীবাজারে সেন্ট গ্রেগরিজ হাইস্কুল অ্যান্ড কলেজের ১৪৪ বছরের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে যাত্রা শুরু করল গ্রেগরিয়ান মিউজিয়াম। সেন্ট গ্রেগরিজ হাইস্কুল অ্যান্ড কলেজ এবং প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন দ্য গ্রেগরিয়ান সোসাইটির (টিজিএস) যৌথ উদ্যোগে সম্প্রতি এই জাদুঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।বিদ্যালয়ের প্রধান ভবনের পঞ্চম তলায় এই জাদুঘর স্থাপন করা হয়েছে। ১৮৮২ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটির দীর্ঘ পথচলার নানা স্মৃতিচিহ্ন এখানে স্থান পেয়েছে। ঐতিহাসিক নথিপত্র, দুর্লভ আলোকচিত্র, বিভিন্ন স্মারক ও নিদর্শনের মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম ধরে সমাজে গ্রেগরিয়ানদের অবদানকে দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়েছে।অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। স্বাগত বক্তব্য দেন টিজিএসের সহসভাপতি গ্রেগরিয়ান শাকিল কাসেম। বিদ্যালয়ের অধ্যক্ষ ও টিজিএসের প্রধান পৃষ্ঠপোষক রেভারেন্ড ব্রাদার প্লাসিড পিটার রেবেইরো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পরে টিজিএসের সভাপতি গ্রেগরিয়ান ইউসুফ রহমান জাদুঘর প্রতিষ্ঠার লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এ সময় জাদুঘর প্রকল্পের ওপর একটি তথ্যচিত্র (ভিডিও) প্রদর্শন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত থাকেন বিশিষ্ট গ্রেগরিয়ান ব্যক্তিত্ব সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, ড. রুমী আলী, ড. তাহমীদ আহমেদ, মাহফুজ আনাম, কামরান টি রহমান, সি আর আবরার ও মাসরুর মামুন। তাঁদের মধ্যে সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, ড. রুমী আলী, ড.

তাহমীদ আহমেদ ও কামরান টি রহমান টিজিএসের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। টিজিএসের উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর গ্রেগরিয়ান ড. রুমী আলী এই উদ্যোগ সম্পর্কে তাঁর অভিমত ব্যক্ত করেন। এ ছাড়া গ্রেগরিয়ান ড. তাহমীদ আহমেদ, গ্রেগরিয়ান মাহফুজ আনাম, গ্রেগরিয়ান সি আর আবরার এবং গ্রেগরিয়ান মাসরুর মামুন বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে টিজিএসের সহসভাপতি গ্রেগরিয়ান রিজওয়ান খায়ের ধন্যবাদ জ্ঞাপন করেন।

পরে অতিথিরা জাদুঘর পরিদর্শন করেন এবং আপ্যায়নে অংশ নেন।অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন টিজিএসের সহসভাপতি গ্রেগরিয়ান রিজওয়ান খায়ের। পরে আমন্ত্রিত অতিথিরা জাদুঘরটি ঘুরে দেখেন।বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং টিজিএসের সদস্যদের অংশগ্রহণে দিনটি রূপ নেয় এক উন্মুক্ত মিলনমেলায়। সবশেষে ব্যান্ড ‘ব্যান্ডউইথ’-এর সংগীত পরিবেশনার মধ্য দিয়ে সমাপ্তি ঘটে আয়োজনের।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: প্রথম আলো ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗