অসুখ বাসা বাঁধলেও নির্বিকার পুরুষরা! নিজের স্বাস্থ্যের প্রতি এত উদাসীন কেন?

ক্লান্তি লাগছে? কাজের চাপ বলে এড়িয়ে গেলেন। রাতে ঘুম হচ্ছে না? ভাবলেন মানসিক চাপ। বারবার প্রস্রাব পাচ্ছে? বয়সের দোষ বলে মেনে নিলেন। চিকিৎসকের কাছে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানো? সময় হলে দেখা যাবে!

ক্লান্তি লাগছে? কাজের চাপ বলে এড়িয়ে গেলেন। রাতে ঘুম হচ্ছে না? ভাবলেন মানসিক চাপ। বারবার প্রস্রাব পাচ্ছে? বয়সের দোষ বলে মেনে নিলেন। চিকিৎসকের কাছে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানো? সময় হলে দেখা যাবে! শরীরের নানা পরিবর্তনকে এ ভাবে অবহেলা করার প্রবণতা বহু পুরুষের মধ্যেই রয়েছে। অথচ এই সামান্য গাফিলতিই ডেকে আনতে পারে বড় বিপদ। প্রস্টেট ক্যানসার, হৃদরোগ, ডায়াবেটিস থেকে যৌনস্বাস্থ্য- একাধিক ক্ষেত্রে সময়মতো সতর্ক না হলে চিকিৎসা জটিল হয়ে উঠতে পারে।

প্রশ্ন হল, পুরুষরা নিজেদের স্বাস্থ্য নিয়ে এত উদাসীন কেন? প্রস্টেটের সমস্যা মানেই বয়সের দোষ নয় রাতে বারবার প্রস্রাব পাওয়া, প্রস্রাবের ফ্লো কমে যাওয়া বা প্রস্রাবের পরেও মূত্রথলি পুরো খালি হয়নি বলে মনে হওয়া, এমন উপসর্গকে অনেকেই বয়সের স্বাভাবিক পরিবর্তন বলে এড়িয়ে যান। অথচ প্রস্টেট বড় হয়ে যাওয়া ছাড়াও অন্য সমস্যার ইঙ্গিত হতে পারে এগুলি। প্রাথমিক পর্যায়ে প্রস্টেট ক্যানসারের কোনও উপসর্গও নাও থাকতে পারে। চিকিৎসকদের পরামর্শ, উপসর্গের অপেক্ষা না করে বয়স ও ব্যক্তিগত ঝুঁকি অনুযায়ী চিকিৎসকের সঙ্গে প্রস্টেট পরীক্ষা নিয়ে আলোচনা করা জরুরি। প্রাথমিক পর্যায়ে রোগ ধরা পড়লে চিকিৎসার সাফল্যের সম্ভাবনাও বেশি। উপসর্গকে অবহেলা নয়। ছবি: সংগৃহীত যৌনস্বাস্থ্যের কথা বলতে সংকোচ কেন? যৌন ইচ্ছা কমে যাওয়া বা লিঙ্গের উত্থানজনিত সমস্যাকে অনেকে মানসিক চাপ বা সম্পর্কের টানাপড়েন বলে এড়িয়ে যান। অথচ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা হৃদরোগের সঙ্গেও এই সমস্যার যোগ থাকতে পারে। চিকিৎসকদের মতে, যৌনস্বাস্থ্য নিয়ে সংকোচ না করে খোলাখুলি আলোচনা করা প্রয়োজন।

সময়মতো চিকিৎসা করলে অনেক সম্পর্কের জটিলতাও এড়ানো সম্ভব। হার্ট অ্যাটাকের আগে সতর্ক হবেন কীভাবে? ধূমপান, অতিরিক্ত মদ্যপান, শরীরচর্চায় অনীহা, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও অপর্যাপ্ত ঘুম হৃদরোগের আশঙ্কা বাড়ায়। অনেক পুরুষেরই হার্ট অ্যাটাকের আগে স্পষ্ট কোনও উপসর্গ থাকে না। বংশগত কোলেস্টেরলের সমস্যাও অজান্তে হৃদরোগের আশঙ্কা বাড়াতে পারে। তাই নিয়মিত রক্তচাপ ও কোলেস্টেরল পরীক্ষা জরুরি। জরুরি শরীরচর্চা। ছবি: সংগৃহীত থাকতে পারে ডায়াবেটিসও  ক্লান্তি, অতিরিক্ত তেষ্টা, ঘন ঘন প্রস্রাব বা অকারণে ওজন কমে যাওয়া, এমন উপসর্গকেও অনেকে গুরুত্ব দেন না। কর্মব্যস্ততা ও স্বাস্থ্য পরীক্ষা পিছিয়ে দেওয়ার প্রবণতায় পুরুষদের ডায়াবেটিস ও অন্যান্য বিপাকীয় সমস্যা অনেক সময় দেরিতে ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শ, ২৫ বছর বয়স থেকেই নিয়মিত রক্তে শর্করার পরীক্ষা করা উচিত। ঝুঁকি থাকলে আরও আগে।

ফাস্টিং ব্লাড সুগার এবং এইচবিএ১সি পরীক্ষা গুরুত্বপূর্ণ। ব্যস্ততা নয়, স্বাস্থ্যই হোক অগ্রাধিকার কাজের চাপ, সংসারের দায়িত্ব বা অসুস্থতা ধরা পড়ার ভয়, বিভিন্ন কারণে পুরুষরা নিজেদের স্বাস্থ্যের কথা রাখেন পিছনের সারিতে। ছোটবেলা থেকে শারীরিক কষ্ট সহ্য করে এগিয়ে যাওয়ার মানসিকতাও এর অন্যতম কারণ। কিন্তু উপসর্গ না থাকলেই যে শরীর সুস্থ, এমন নয়। ধূমপান থেকে দূরে থাকা, নিয়মিত শরীরচর্চা, সুষম খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম এবং নির্দিষ্ট সময় অন্তর স্বাস্থ্য পরীক্ষা জরুরি। মনে রাখতে হবে, নিজের শরীরের যত্ন নেওয়া দুর্বলতা নয়। বরং পরিবারের দায়িত্ব পালনের জন্যও সুস্থ থাকা প্রয়োজন। তাই প্রশ্নটা শুধু আপনি ভালো আছেন কি না, নয়। শেষ কবে নিজের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন?

তথ্যসূত্র ও ঋণস্বীকার: সংবাদ প্রতিদিন ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗