নিলামে রেকর্ড দামে বিক্রি ভ্যান গঘের সেই ছবি 

নেদারল্যান্ডসের বিখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঘের একটি চিত্রকর্ম গত বুধবার নিলামে ১৯০ দশমিক ৪ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। নাৎসি শাসনামলে ছবিটি বিক্রি করা নিয়ে আগের মালিকের উত্তরাধিকারীদের সঙ

নেদারল্যান্ডসের বিখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঘের একটি চিত্রকর্ম গত বুধবার নিলামে ১৯০ দশমিক ৪ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। নাৎসি শাসনামলে ছবিটি বিক্রি করা নিয়ে আগের মালিকের উত্তরাধিকারীদের সঙ্গে বর্তমান মালিকের বিরোধের অবসানের পর ছবিটি নিলামে তোলা হয়। নিলামের আয়োজক প্রতিষ্ঠান সদবি’স এ তথ্য জানিয়েছে।‘শাতানিয়ে আঁ ফ্লর’ (চেস্টনাটগাছে ফুল) শিরোনামের ছবিটি ১৮৯০ সালে ফ্রান্সের অভের-সুর-ওয়াজ এলাকায় এঁকেছিলেন ভ্যান গঘ। নিলামে বিক্রির মধ্য দিয়ে শিল্পীর কোনো চিত্রকর্মের সর্বোচ্চ দামের নতুন রেকর্ড তৈরি হয়েছে।

চলতি নিলাম মৌসুমে এ পর্যন্ত বিক্রি হওয়া শিল্পকর্মগুলোর মধ্যেও এটি সবচেয়ে দামি।নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ছবিটি কিনেছেন শিল্পকর্মের ব্যবসায়ী ও অ্যাকুয়াভেলা গ্যালারিজের প্রধান উইলিয়াম অ্যাকুয়াভেলা।এর আগে নিলামে ভ্যান গঘের কোনো চিত্রকর্মের সর্বোচ্চ দাম উঠেছিল ১১৭ দশমিক ২ মিলিয়ন ডলার। ১৮৮৮ সালে আঁকা ‘অরচার্ড উইথ সাইপ্রেসেস’ শিরোনামের ছবিটি ২০২২ সালের নভেম্বরে নিউইয়র্কে ক্রিস্টি’সের নিলামে বিক্রি হয়েছিল। তবে বুধবার নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ভ্যান গঘের ১৮৮৮ সালে আঁকা আরেকটি ছবি ‘লে জুয়াভ’ এক বছরের কম সময় আগে ক্রিস্টি’সের মাধ্যমে ব্যক্তিগত লেনদেনে প্রায় ১৯০ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল। অর্থাৎ নিলামে বিক্রির ক্ষেত্রে নতুন রেকর্ড গড়লেও ব্যক্তিগত লেনদেনের হিসাবে ছবিটির দাম আগের বিক্রির কাছাকাছি।জার্মানির প্রভাবশালী প্রকাশক স্যামুয়েল ফিশার ১৯০৯ সালে প্যারিস থেকে ছবিটি কিনেছিলেন।

১৯৩৬ সালে তাঁর পরিবার ছবিটি বিক্রি করে দেয়।ফিশারের উত্তরাধিকারীরা এর আগে ছবিটি নিলামে তোলার বিরোধিতা করেছিলেন। তাঁদের দাবি, নাৎসি শাসনামলে আর্থিক ক্ষতির মুখে পড়ার কারণেই ফিশার পরিবার ছবিটি বিক্রি করতে বাধ্য হয়েছিল।বার্লিনভিত্তিক আইনজীবী গুনার শনাবেল ফিশারের উত্তরাধিকারীদের পক্ষে সদবি’সের কাছে প্রমাণ চেয়েছিলেন যে ছবিটি সে সময় বাজারমূল্যেই বিক্রি হয়েছিল। পাশাপাশি তিনি জানতে চেয়েছিলেন, তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি যেমনই হোক, পরিবারটি ছবিটি বিক্রি করত কি না।সদবি’সের তথ্য অনুযায়ী, ১৯৭৫ সালে ব্লাকিয়ের-আরিয়েতা পরিবার ছবিটি সংগ্রহ করে। এরপর অর্ধশতাব্দীর বেশি সময় ধরে ছবিটি তাদের মালিকানায় রয়েছে।তবে গত মঙ্গলবার সদবি’স জানায়, ভ্যান গঘের ‘শাতানিয়ে আঁ ফ্লর’ ছবিটি বিক্রির বিষয়ে ব্লাকিয়ের-আরিয়েতা পরিবার এবং স্যামুয়েল ফিশারের সব আইনি উত্তরাধিকারীর মধ্যে সমঝোতা হয়েছে।ছবিটি বিক্রির পর আইনজীবী গুনার শনাবেল নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘এ ঘটনা নিয়ে মানুষের বিপুল আগ্রহ এবং দ্রুত, ন্যায়সংগত ও সুষ্ঠু সমাধান নাৎসি আমলে নিপীড়নের শিকার অন্য পরিবারগুলোকেও কিছুটা আশাবাদী করতে পারে বলে ফিশার পরিবার আশা করে।’ ফিশার পরিবারের উত্তরাধিকারীরা এক বিবৃতিতে বলেন, ‘সদবি’স ও ব্লাকিয়ের-আরিয়েতা পরিবারের সঙ্গে আস্থাপূর্ণ ও ন্যায্য আলোচনা এবং সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ।

এর ফলে নাৎসি আমলে ফিশার পরিবারের ওপর নেমে আসা নিপীড়নের স্বীকৃতি দেওয়া সম্ভব হয়েছে।’

তথ্যসূত্র ও ঋণস্বীকার: প্রথম আলো ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗