কারা অধিদপ্তরে ২৯ ডেপুটি জেলার নিয়োগ, বিদেশিকে বিয়ে করলে হারাবেন পদ

কারা অধিদপ্তরের শূন্য পদে ২৯ জনকে ডেপুটি জেলার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে তাদের অস্থায়ী ভিত্তিতে শর্তসাপেক্ষে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের আগামী ১ ডিসেম্বরের

কারা অধিদপ্তরের শূন্য পদে ২৯ জনকে ডেপুটি জেলার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে তাদের অস্থায়ী ভিত্তিতে শর্তসাপেক্ষে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের আগামী ১ ডিসেম্বরের মধ্যে কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। চাকরির শর্তে বলা হয়েছে, বিদেশি নাগরিককে বিয়ে করলে বা বিয়ের অঙ্গীকার করলে তার নিয়োগ বাতিল হবে। গতকাল ১৯ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-১ শাখা থেকে এ নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব মো. আমিনুল ইসলাম। প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেলের ১১তম গ্রেডে বেতন-ভাতা পাবেন। এ গ্রেডে তাদের মূল বেতন ২৫ হাজার থেকে ৬০ হাজার ৫০০ টাকা। নিয়োগপ্রাপ্তদের ঢাকার বকশিবাজারে অবস্থিত কারা অধিদপ্তরে যোগদান করতে বলা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে তাদের নিয়োগের আদেশ বাতিল বলে গণ্য হবে। নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের পরবর্তী দুই বছর তাদের চাকরি শিক্ষানবিশকাল হিসেবে বিবেচিত হবে। এ সময়ে তাঁদের আচরণ ও কর্মদক্ষতা সন্তোষজনক না হলে কোনো কারণ দর্শানো ছাড়াই চাকরি থেকে অপসারণ করা যাবে। এ ছাড়া সরকারি বিধি অনুযায়ী তাদের জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে। বিদেশি নাগরিককে বিয়ে করলে বা বিয়ের অঙ্গীকার করলে নিয়োগ বাতিল হবে।

চাকরি থেকে ইস্তফা দিতে চাইলে দুই মাস আগে কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন এবং চারিত্রিক ও পূর্ব কার্যকলাপ-সংক্রান্ত পুলিশ তদন্ত প্রতিবেদন সন্তোষজনক হওয়ায় তাদের নিয়োগ দেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে এসব তথ্যের কোনোটি ভুল প্রমাণিত হলে নিয়োগের আদেশ বাতিল করা হবে। চাকরিতে যোগদানের জন্য কোনো ধরনের ভ্রমণ বা দৈনিক ভাতা দেওয়া হবে না।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗