‘মাতৃভূমি’র ‘মদিরাপান’ গানে মারাত্মক কটাক্ষের শিকার সলমন, দেশাত্মবোধক ছবিতে মদ্যপানের প্রচার!

নভেম্বর মাসের গোড়ায় ‘মাতৃভূমি’র নতুন গান ‘তেরি সেক্সি বিউটি’ প্রকাশ্যে এনেছিলেন সলমন খান। তবে ‘নায়ক’ সলমনকে ‘গায়ক’ অবতারে দেখে যত না ভক্তদের প্রশংসা, তার থেকেও বেশি গানের কথা নিয়ে কটাক্ষ, সমালোচ

নভেম্বর মাসের গোড়ায় ‘মাতৃভূমি’র নতুন গান ‘তেরি সেক্সি বিউটি’ প্রকাশ্যে এনেছিলেন সলমন খান। তবে ‘নায়ক’ সলমনকে ‘গায়ক’ অবতারে দেখে যত না ভক্তদের প্রশংসা, তার থেকেও বেশি গানের কথা নিয়ে কটাক্ষ, সমালোচনার শিকার হয়েছিলেন সলমন। সুরে সুরে ভাইজানকে বলতে শোনা গিয়েছিল, ‘দু-পেগ শেষ, আমার ‘সেক্সি বিউটি’কে নিয়ে উড়ান দিলাম, জানি না কোথায় গিয়ে নামব!’ আর এহেন গানের লিরিকস নিয়েই ট্রোল-মিমের বন্দুকবাজদের গেরোয় পড়তে হয়েছিল বলিউড সুপারস্টারকে। এবার ‘মাতৃভূমি’র নতুন গান ‘মদিরাপান’-এর জন্যেও বেধড়ক কটাক্ষের শিকার হতে হচ্ছে ভাইজানকে। খাকি উর্দিতে চোখে রোদচশমা চড়িয়ে ‘দাবাং’ মেজাজে নজর কেড়েছেন ভাইজান। শুধু কি তাই? চোখ টেনেছে সলমনের ভিনভঙ্গী নাচের মুদ্রাও।

তবে ভক্তরা ‘ভাইজান আগুন’ বলে সুর চড়ালেও দর্শকের একাংশ চোখ রাঙিয়েছে সেনাদের হাতে পাণীয়ের বোতল দেখে। প্রথমত, গানের নাম ‘মদিরাপান’ নিয়ে আপত্তি উঠেছে। দ্বিতীয়ত, এই গান প্রকাশ্যের আসার পর নেটভুবনের একাংশ প্রশ্ন তুলেছেন, একটা দেশাত্মবোধক সিনেমায় বিয়ারের বোতল হাতে সেনাজওয়ানদের উল্লাসের দৃশ্য দেখানো কতটা যুক্তিযুক্ত? কেউ বা জওয়ানদের অপমানের অভিযোগও তুলেছেন। সদ্য মুক্তি পেয়েছে ‘মাতৃভূমি’ সিনেমার নতুন গান ‘মদিরাপান’। যেখানে খাকি উর্দিতে চোখে রোদচশমা চড়িয়ে ‘দাবাং’ মেজাজে নজর কেড়েছেন ভাইজান। শুধু কি তাই?

চোখ টেনেছে সলমনের ভিনভঙ্গী নাচের মুদ্রাও। তবে ভক্তরা ‘ভাইজান আগুন’ বলে সুর চড়ালেও দর্শকের একাংশ চোখ রাঙিয়েছে সেনাদের হাতে পাণীয়ের বোতল দেখে। কেউ বা আবার এই গানের দৃশ্যে সলমনের নাচের ভঙ্গির সঙ্গে ‘জগ ঘুমেয়া’র ডান্স স্টেপের মিল খুঁজে পেয়েছেন। একাংশ আবার প্রশ্ন তুলেছেন, দেশাত্মবোধক সিনেমার গানের নাম কেন ‘মদিরাপান’ হবে? এহেন নানা কটাক্ষবাণে ছেয়ে গিয়েছে সোশাল পাড়া। অতঃপর উত্তরোত্তর কটাক্ষ, সমালোচনার শিকার হতে হচ্ছে সলমন খানকে। প্রশ্ন উঠেছে, তাঁর রুচিজ্ঞান নিয়েও।

প্রসঙ্গত, এই গানটি কম্পোজ করেছেন হিমেশ রেশমিয়া। আর গানের কথা লিখেছেন সমীর অঞ্জন। কোরিওগ্রাফ সামলেছেন মুদাসসর খান। তাঁদের ক্ষেত্রেও নেটপাড়ার বিষোদগার বাদ যায়নি। একাংশের প্রশ্ন, দেশাত্মবোধক সিনেমায় আবার এ কেমন গান? কেউ বা কটাক্ষ করে বলেছেন, ‘ভারত-চিন সংঘাতের কাহিনিতে এহেন অদ্ভূত গানের নাম! আপনারা কি এবার দেশের সীমান্তরক্ষী অতন্দ্রপ্রহরীদের নিয়েও ঠাট্টা করবেন?’

তথ্যসূত্র ও ঋণস্বীকার: সংবাদ প্রতিদিন ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗