নিয়োগের নতুন বিজ্ঞাপনে আপত্তি, যাদবপুরে উপাচার্যকে ঘিরে বিতর্ক

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ ঘিরে বিতর্ক তীব্র হয়েছে। নিয়োগের জন্য নতুন করে বিজ্ঞাপন প্রকাশের সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়েছেন বিশ্ববিদ্

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ ঘিরে বিতর্ক তীব্র হয়েছে। নিয়োগের জন্য নতুন করে বিজ্ঞাপন প্রকাশের সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ১৫ জন এক্সিকিউটিভ কাউন্সিল (ইসি) সদস্য। তাঁদের অভিযোগ, এই পদক্ষেপ যাদবপুর বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮১ এবং ৪ সেপ্টেম্বরের ইসি বৈঠকের সিদ্ধান্তের পরিপন্থী। যদিও উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যের দাবি, নিয়োগ সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া বিশ্ববিদ্যালয়ের আইন, সংবিধি, বিধি ও নিয়ম মেনেই সম্পন্ন করা হচ্ছে। নতুন বিজ্ঞাপন নিয়ে ইসি সদস্যদের আপত্তি রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার পদে নিয়োগের জন্য সম্প্রতি ফের বিজ্ঞাপন প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তের বিরোধিতা করে উপাচার্যকে চিঠি দিয়েছেন ১৫ জন ইসি সদস্য। তাঁদের বক্তব্য, গত ৪ সেপ্টেম্বরের ইসি বৈঠকে দুই পদে নিয়োগের প্রক্রিয়া দ্রুত শেষ করার সিদ্ধান্ত হয়েছিল। কারণ, ইতিমধ্যেই উভয় পদের জন্য উল্লেখযোগ্য সংখ্যক আবেদন জমা পড়েছিল।

ইসি সদস্যদের অভিযোগ, আগে পাওয়া আবেদনগুলির ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার পরিবর্তে নতুন করে বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের আইন এবং ইসি-র রেজোলিউশনের বিরোধী। তাঁদের মতে, এতে নিয়োগ প্রক্রিয়া অকারণে দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে। কী বললেন উপাচার্য? বিতর্কের জবাবে একটি বিবৃতি দিয়ে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সংশ্লিষ্ট নির্বাচন কমিটির সদস্যরাই প্রযোজ্য নিয়ম ও পদ্ধতি মেনে নতুন করে বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রয়োজন হলে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে বিষয়টি পরবর্তী বৈঠকে ইসি-র অনুমোদনের জন্য পেশ করা হবে। উপাচার্যের বক্তব্য, আগে জমা পড়া আবেদনগুলির ভিত্তিতেই সাক্ষাৎকার নিতে হবে, এমন কোনও বাধ্যতামূলক সিদ্ধান্ত ইসি নিয়েছিল বলে যে দাবি করা হচ্ছে, তা বৈঠকের প্রকৃত নথিভুক্ত সিদ্ধান্তের সঙ্গে মেলে না। তিনি আরও জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও পরিচালন সংক্রান্ত প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা, নিয়ম মেনে কাজ, জবাবদিহি এবং প্রতিষ্ঠিত প্রাতিষ্ঠানিক রীতিনীতি বজায় রাখতে যাদবপুর কর্তৃপক্ষ দায়বদ্ধ। বিশ্ববিদ্যালয় আইনের ধারা তুলে পাল্টা যুক্তি অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের এক সূত্রের দাবি, যাদবপুর বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮১-এর ১১(১) এবং ১৩(১) ধারা অনুযায়ী নির্বাচন কমিটির ভূমিকা হল নির্বাচিত প্রার্থীদের নাম ইসি-র কাছে সুপারিশ করা।

নতুন করে বিজ্ঞাপন দেওয়ার মতো সিদ্ধান্ত নেওয়ার অধিকার নির্বাচন কমিটির নেই বলেই ওই সূত্রের বক্তব্য। ওই সূত্রের আরও দাবি, ইসি-র সিদ্ধান্তের সঙ্গে বিরোধ তৈরি করে নির্বাচন কমিটি নতুন করে বিজ্ঞাপন দেওয়ার বিষয়ে কোনও কার্যকরী সিদ্ধান্ত নিতে পারে না। তাদের বক্তব্য, সংশ্লিষ্ট কমিটি আসলে এমন কোনও কার্যকরী সিদ্ধান্ত নেয়নি। ২ নভেম্বরের বৈঠক নিয়েও প্রশ্ন ইসি সদস্য অরিন্দম শীল আরও গুরুতর অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগের বিষয়ে নির্বাচন কমিটির সদস্যদের কাছে ইসি-র আগের সিদ্ধান্ত গোপন রাখা হয়েছে। ২ নভেম্বর নির্বাচন কমিটির যে বৈঠক হয়েছিল, সেটিও আইনবিরুদ্ধ বলে দাবি করেছেন তিনি। অরিন্দম শীলের বক্তব্য, যাদবপুর বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগের জন্য পৃথক দুটি নির্বাচন কমিটি থাকার কথা। কিন্তু ২ নভেম্বর দুই কমিটির সদস্যরা একসঙ্গে একটি বৈঠকে বসেছিলেন।

তাঁর দাবি, বিশ্ববিদ্যালয়ের আইনে এই ধরনের যৌথ নির্বাচন কমিটি গঠনের কোনও বিধান নেই। তাই ওই বৈঠককে তিনি আইনগতভাবে বৈধ বলে মানতে নারাজ। তাঁর বক্তব্য, এমন একটি যৌথ কমিটির বৈঠকে রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার পদে নতুন করে বিজ্ঞাপন দেওয়ার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকলেও তার আইনি বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে। The latest news from Kolkata, including traffic updates, civic issues, weather, accidents, administrative decisions, and other important information for daily life, is published in this section. Stay tuned regularly to keep up with all the latest updates from the city.

তথ্যসূত্র ও ঋণস্বীকার: কলকাতা ২৪x৭ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗