‘জয় বাংলা’ এখন পালানোর স্লোগান: হুমায়ুন কবির

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের পালানোর স্লোগান। এখন তারা আগুন দিয়ে বিড়ালের মতো পালিয়ে যাচ্ছে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকরা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের পালানোর স্লোগান। এখন তারা আগুন দিয়ে বিড়ালের মতো পালিয়ে যাচ্ছে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকরা সিলেটে তার নিজ বাসভবনে আগুন দেওয়ার বিষয়ে জানতে চাইলে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আগুন দিয়ে দেশে আসা যাবে না। ফিরতে হলে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমেই ফিরতে হবে।’ তিনি আরও বলেন, ‘আগুন দেওয়ার ঘটনায় আইনগতভাবেই ব্যবস্থা নেওয়া হবে। দেশবাসীর ভয়ের কারণ নেই।’ হুমায়ুন কবির বলেন, ‘বাংলাদেশে কোনো ধরনের সন্ত্রাসবাদ ও নাশকতাকারীদের স্থান হবে না এবং জনমনে আতঙ্ক সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে স্পষ্ট করা হয়েছে।

দেশে কিছু ক্ষুদ্র সন্ত্রাসী গোষ্ঠী বিচ্ছিন্নভাবে অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলা ঘটানোর অপচেষ্টা করলেও সমাজে তাদের কোনো টেকসই ভিত্তি থাকবে না। অপকর্মের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে সরকার কঠোর আইনি পদক্ষেপ নিতে বদ্ধপরিকর।’ তিনি বলেন, ‘আট মাসে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের গ্র্যাজুয়েশন এক্সটেনশন প্রাপ্তিসহ আন্তর্জাতিক অঙ্গনে দেশের শক্তিশালী ভাবমূর্তি ও বিশ্বমানের নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে।’ তিনি আরও বলেন, “বর্তমানে স্থিতিশীল পরিবেশের কল্যাণে দেশে বিদেশি বিনিয়োগ, নতুন আন্তর্জাতিক অংশীদারিত্ব এবং কর্মসংস্থান সৃষ্টির প্রক্রিয়া দ্রুত গতিতে এগিয়ে চলছে। সকল বাধা পেরিয়ে জাতীয় ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই বাংলাদেশ একটি ‘নতুন বাংলাদেশ’ হিসেবে প্রগতির পথে এগিয়ে যাচ্ছে।”The post ‘জয় বাংলা’ এখন পালানোর স্লোগান: হুমায়ুন কবির first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

খুব শিগগিরই এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: সারাবাংলা.নেট ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗